গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা আদতে প্রায় ৬ গুণ বেশি, চাঞ্চল্যকর দাবি নয়া গবেষণায়

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা আদতে প্রায় ৬ গুণ বেশি, চাঞ্চল্যকর দাবি নয়া গবেষণায়

দিন যত গড়াচ্ছে মহামারির কালো মেঘকে একটু একটু করে দূরে সরিয়ে করোনা যুদ্ধে জয়লাভের দিকে এগোচ্ছে গোটা বিশ্ব। আর তখনই অস্ট্রেলিয়ার ন্যাশান্যাল ইন্সস্টিটিউট (এএনইউ) মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা স্পষ্টতই জানাচ্ছেন, করোনা মানচিত্রে আক্রান্তের যে সংখ্যা দেখা যাচ্ছে তা আদতে বর্তমান সংখ্যার প্রায় ৬ গুণ!

১৫টি দেশের করোনা মানচিত্রেই সামনে আসছে বিশাল ফারক

১৫টি দেশের করোনা মানচিত্রেই সামনে আসছে বিশাল ফারক

অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে, চলতি বছরের মার্চ থেকে আগস্টের মধ্যে প্রায় ১৫টি দেশেই আসল আক্রান্তের সংখ্যা আর নথিভুক্ত আক্রান্তের মধ্যে পাহাড় প্রমাণ পার্থক্য ছিল। সহজ কথায় সরকারি তালিকায় নথিভুক্ত করোনা আক্রান্তের থেকে বাস্তবিক আক্রান্তের সংখ্যা প্রায় ৬.২ গুণ বেশি!

উদ্বেগ বাড়ছে ব্রিটেন, ইতালিতে

উদ্বেগ বাড়ছে ব্রিটেন, ইতালিতে

সমীক্ষার ফল অনুযায়ী, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম ও ইতালিতে আদতে করোনা আক্রান্তের সংখ্যাটা নথিভুক্ত সংখ্যার চেয়ে অনেক অনেক বেশি। শুধুমাত্র ইতালিতে আসল আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ গুণ বেশি, এমনটাই বলছে গবেষণা। পাশাপাশি আন্তর্জাতিক সূত্রে মতে, এপ্রিলের শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় আক্রান্তদের নথিভুক্তিকরণ সঠিকভাবে হলেও বর্তমানে আসল আক্রান্তের সংখ্যা সরকারি পরিসংখ্যানের থেকে কম করে সর ৫ গুণ বেশি।

 ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৫৪ লক্ষেরও বেশি ?

ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৫৪ লক্ষেরও বেশি ?

অন্যদিকে ইউরোপের ১১টি দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, আমেরিকাতেও আক্রান্তের সংখ্যায় বড়সড় গোলযোগ রয়েছে বলে সদ্য প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয়েছে। যেমন বর্তমান করোনা মানচিত্র বলছে ব্রিটেনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৫৩ হাজারের কিছু বেশি। কিন্তু মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে আসল সংখ্যাটা আসলে ৫৪ লক্ষেরও বেশি।

কোন পদ্ধতিতে চলল সমীক্ষা ?

কোন পদ্ধতিতে চলল সমীক্ষা ?

শরীরে করোনার প্রাথমিক উপসর্গের চিহ্ন থেকে শুরে করে পুরোপুরি ভাবে করোনার কবলে পড়া এমনকী মৃত্যুহার যাচাইয়ের মাধ্যমেই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন বলেও জানা যাচ্ছে। যদিও গাণিতিক ও আনুমানিক পরিসংখ্যানের উপর সমীক্ষার একটা বড় অংশ দাঁড়িয়ে থাকলেও বাস্তবিক করোনা সংক্রমণের হার নিয়ে তারা এখনও পর্যন্ত ৯৫ নিশ্চিত বলেও জানান মেলবোর্নের গবেষক কোয়ান্টিন গ্রাফটন। এদিকে বর্তমান করোনা মানচিত্র বলছে গোটা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটির কাছাকাছি। কিন্তু তা মানতে নারাজ মেলবোর্নের গবেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+