অসুস্থ নওয়াজ শরিফ, জেলে বিষ দেওয়া হচ্ছিল বলে ইমরানের বিরুদ্ধে অভিযোগের তির ছেলের
বর্তমানে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে অসুস্থতা বেড়ে যাচ্ছে তাঁর। আর তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণ তাঁকে জেলে বিষ দেওয়া হচ্ছে।
বর্তমানে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে অসুস্থতা বেড়ে যাচ্ছে তাঁর। আর তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণ তাঁকে জেলে বিষ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ আনলেন নওয়াজ শরিফের ছেলে হুসেইন নওয়াজ।

অসুস্থ নওয়াজ শরিফ
পাকিস্তানের তিনবারের এই প্রধানমন্ত্রী বর্তমানে অসুস্থ অবস্থায় লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলে থাকা এই নেতার শরীর সোমবার রাতে হঠাৎ করেই খারাপের দিকে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর প্ল্যাটিলেট কমতে শুরু করায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

হুসেইন নওয়াজের টুইট
এরপরই লন্ডনে থাকা হুসেইন নওয়াজ এক টুইট বার্তায় লেখেন, "আমার বাবাকে হয়ত বিষ দেওয়া হয়েছে। তাঁর প্লাটিলেট কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।" এছাড়া নওয়াজ শরিফের ছেলে অভিযোগ করে বলেন, "প্লাটিলেট কমে যাওয়া সত্ত্বেও আমার বাবাকে কেন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল না, এর জবাব ইমরান খান সরকারকে দিতে হবে। প্লাটিলেট কমে যাওয়া স্বাস্থ্যের জন্য গুরুতর বিষয়। মৃত্যু পর্যন্ত হতে পারে। তা সত্ত্বেও এই গাফিলতি কেন, এর জবাব কি ইমরান সরকারের কাছে আছে?"

একই অভিযোগ নওাজের ভাইয়ের
এদিকে নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ একই অভিযোগ করে বলেন যে, "তাঁর (নওয়াজ শরিফ) স্বাস্থ্যের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। আমার ভাইয়ের যদি কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী ইমরান খান।"

অভিযোগ উড়িয়ে নওয়াজের চিকিৎসার নির্দেশ ইমরানের
এই সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে সরকার পক্ষ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পঞ্জাব সরকারকে এ বিষয়ে সবধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পঞ্জাব গভর্নর সরদার ওসমানের সঙ্গে ইমরান খান এ বিষয়ে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি।

বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন
এই বিষয়ে সুর চড়িয়েছে বাকি বিরোধী দলগুলিও। হঠাৎ করে নওয়াজ শরিফ কী করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, এই নিয়ে সোমবার থেকেই পাকিস্তানে বিরোধী দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে আসছেন। তাদের অভিযোগ, শীর্ষ বিরোধী দলের এই নেতার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। তাঁকে তিলে তিলে মারার জন্য তেহরিক-ই-ইনসাফের সরকার চক্রান্ত করছে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications