নওয়াজ শরিফ মোদীকে প্রত্যুত্তর দেন না, আমি দিই: হাফিজ সঈদ
গত সোমবার আখনুরের সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। ফের একবার ভারতীয় সেনার ওপর হামলার দায় সদর্পে স্বীকার করল বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সঈদ।
ইসলামাবাদ, ১৩ই জানুয়ারি :গত সোমবার আখনুরের সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। ফের একবার ভারতীয় সেনার ওপর হামলার দায় সদর্পে স্বীকার করল বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সঈদ।
এর আগে উরিতে ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার দায়ও একইভাবে স্বীকার করে সে।২৬/১১ এর মুম্বই হামলার মূল চক্রান্তকারী তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ পাকিস্তানে দাঁড়িয়ে জোর গলায় এদিন জানায়, 'মোদী সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছিলেন, আর আমি তাকে প্রত্যুত্তর পাঠালাম। নওয়াজ শরিফ মোদীকে প্রত্যুত্তর দেন না, আমি দি।'

চার জন পাকিস্তানি মুজাহিদ্দিন সেদিন ভারতীয় সেনার উপর সফলভাবে এই হামলা চালিয়েছে, পাকিস্তানের মুজাফ্ফরাবাদে জামাত-উদ-দাওয়ার এক সভায় সর্বসমক্ষে একথা ঘোষণা করতে থাকে লস্কর-ই -তৈবার প্রধান মুখ সঈদ। সে আরও দাবি করে, জঙ্গিরা ভারতীয় সেনার ক্যাম্পে ঢুকে, ১০টি ক্যাম্পকে শেষ করে দেয়। খুন করা হয় ৩০ জন ভারতীয় সেনাকে। এটিকে পাকিস্তানের উপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা বলেও এদিন আখ্যা দেয় জামাত প্রধান।
মূলত,এই লস্কর সংগঠনটিই জামাত-উদ-দাওয়ার ছাতার তলায় থেকে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ করে আসছে বলে অভিযোগ । সেই অভিযোগে শক্তিধর আমেরিকার সিলমোহর পড়লেও, পাক সরকার সমান তালে হাফিজ সঈদকে নিজের দেশে স্বাধীন আশ্রয় দিয়ে চলেছে। তাঁর বিরুদ্ধে দুহাজার আটে মুম্বই হামলায় ১৬৬ জনকে হত্য়া করবার অভিযোগও রয়েছে। পাকিস্তান তাকে কিছুদিনের জন্য গৃহবন্দি করে রাখলেও, তারপর তাকে মুক্তি দেয় লাহোর হাইকোর্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications