একটা 'অস্থায়ী' তুলতে তুলতে ৭০ বছর কেটে গেল! ৩৭০ ধারার প্রসঙ্গে প্যারিসে আগুন ঝরানো বক্তৃতা মোদীর
'যাঁরা প্রতিশ্রুতি দিয়ে ভুলে যান, আমি সেই দলের নই, আর এজন্য আমি আমার দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিই', ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে এভাবেনেই নিজের বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী।
'যাঁরা প্রতিশ্রুতি দিয়ে ভুলে যান, আমি সেই দলের নই, আর এজন্য আমি আমার দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিই', ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে এভাবেনেই নিজের বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী। ততক্ষণে প্যারিসের ইউনেস্কো হেড কোয়াটার্সে উপস্থিত প্রবাসী ভারতীয়রা করতালিতে ফেটে পড়েছেন। চারিদিকে ধ্বনি উঠছে 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'। এমনই এক আবহে এদিন একাধিক প্রসঙ্গে ক্ষুরধার বক্তব্য রাখেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
|
'একটা অস্থায়ী তুলতে ৭০ বছর লেগে গেল '
'আপনারা দেখেছেন হয়তো ১৩০ কোটির দেশ..গান্ধী আর বুদ্ধের মাটি, রাম আর কৃষ্ণের মাটি .. 'টেম্পোরারি' কে তুলতে তুলতে ৭০ বছর চলে গেল'। প্যারিসে প্রবাসী ভারতীয়দের সভায় মোদীর আগুন ঝরানো ব্ক্তৃতার এই অংশের বক্তব্য উঠে আসতেই গোটা অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ে। শুরু হয়ে যায় মোদী মোদী ধ্বনি। মজা করে প্রধানমন্ত্রী বলেন ,'আমি তো বুঝতেই পারছিনা এটা নিয়ে হাসা উচিত না কাঁদা উচিত!'
|
মহত্মা গান্ধী ও গুরুনানকের জন্ম জয়ন্তী পালন
এদিন প্যারিসের প্রবাসী ভারতীয়দের সম্মেলনে মোদী বক্তব্য রাখতে গিয়ে জানান, মহত্মা গান্ধীর ১২৫ তম জয়ন্তী আর গুরুনানক দেবের ৫৫০ তম প্রকাশপর্ব পালিত হবে ধুমধাম সহকারে। তিনি জানান, ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদান যথেষ্ট। দুই দেশের সম্পর্কের উন্নয়নে নাগরিকদের ভূমিকা অনেক বড়। তিনি জানান গত ৫ বছরে এমন কিছু 'গোল' ভারত নিজের সামনে রেখে এগিয়েছে যা আগে ভাবা যায়নি।
|
ভারত উন্নয়নের দিকে চলেছে
এদিন প্রবাসী ভারতীয়দের সম্মেলনে মোদী জানান, তিনি ফুটবলপ্রেমীদের দেশে এসেছেন। ফলে তিনি জানেন এই দেশ 'গোল ' কতটা ভালো বোঝেন। আর সেই 'গোল' বা লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে মোদী জানান, ২০৩০ সালে জলবায়ু পরিবর্তন নিয়ে যে কাজ শেষ করার কথা ছিল তা আগামী ১-১.৫০ বছরে শেষ হবে।
|
মোদী মোদী ধ্বনিতে মাতোয়ারা প্যারিস
'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়' ধ্বনিতে যখন প্যারিসের ভারতীয়রা আপ্ুলত, তখন নরেন্দ্র মোদী একটাই কথা জানান, 'এই কারণের জন্যই দেশবাসী আগের বারের থেকেও বেশি ভোটে নতুন সরকারকে জিতিয়ে এনেছে।'












Click it and Unblock the Notifications