(ছবি) ভুটান পার্লামেন্টের যৌথ অধিবেশনে হিন্দিতে ভাষণ নরেন্দ্র মোদীর

থিম্পু, ১৬ জুন: ভারতে সরকার বদলে গিয়েছে মানেই ভুটানের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে যাবে, এমন নয়। বরং তা আরও শক্তিশালী হবে। সোমবার ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "ভারত যত শক্তিশালী হবে, ভুটান ও সার্ক দেশগুলিও তত উপকৃত হবে। কারণ ভারত যদি সঙ্কটে ভোগে, তা হলে তারা পড়শিদের বিপদে-আপদে সহায়তা করতে পারবে না।" এ দিন আগাগোড়া হিন্দিতে ভাষণ দেন নরেন্দ্র মোদী। রাজা জিগমে জিগমে খেসার নাগমিয়াল ওয়াংচুক, রাণী জেতসুন প্রেমা এবং অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন। ভুটানি পার্লামেন্টের অন্দরসজ্জা দেখে অভিভূত হয়েছেন তিনি।

রাজা, রাণী ও প্রধানমন্ত্রী

রাজা, রাণী ও প্রধানমন্ত্রী

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং রাণী জেতসুন প্রেমার সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাংবাদিকদের আবদার মেটাতে।

স্বাগতম

স্বাগতম

রাজপ্রাসাদের সামনে নরেন্দ্র মোদীকে সাদর অভ্যর্থনা ভুটানের রাজা ও রাণীর।

শুনো দিয়া মন

শুনো দিয়া মন

ভুটান কত ভালো বন্ধু, সেটা বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিলেন তাদের পার্লামেন্টকেই। যৌথ অধিবেশনে ভাষণ দিলেন হিন্দিতে।

তখন শুধুই মুগ্ধ

তখন শুধুই মুগ্ধ

পার্লামেন্টের সদস্যরা মন দিয়ে শুনছেন ভারতের প্রধানমন্ত্রীর বক্তৃতা।

কী কয়!

কী কয়!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ওপর চলছে প্রশ্নোত্তর পর্ব। ভুটান পার্লামেন্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+