জাপানের এই রেস্তরাঁয় যেতে হবে নগ্ন হয়ে! মোটা হলে প্রবেশ নিষেধ
টোকিও, ১১ জুন : মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল। কিছুদিন আগে খুলেছিল ইংল্যান্ডেও। এবার সেই পথের শরিক হল এশিয়ার দেশ জাপান। এখানে খুলতে চলেছে এমন রেস্তরাঁ যেখানে ডিনার সারতে গেলে আপনাকে একেবারে নগ্ন হয়ে প্রবেশ করতে হবে। রেস্তরাঁর নাম রাখা হয়েছে 'দ্য অমৃত'। সংষ্কৃতে যার অর্থ 'অমর বা অমরত্ব'।
জানুন বিশ্বের সবচেয়ে অদ্ভুত সব রেস্তরাঁ সম্পর্কে
আহমেদাবাদে জলের তলায় দেশের প্রথম রেস্তরাঁ
আগামী জুলাই মাসে রেস্তরাঁটি জাপানের টোকিওয় খুলছে। নগ্ন হয়ে এখানে বসে খাবার সহ সবকিছু উপভোগ করতে পারবেন আপনি। এছাড়া আরও হাজারো নিয়মকানুন রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল, বেশি মোটা চেহারার হলে রেস্তরাঁয় তাদের ঢুকতে দেওয়া হবে না।

আপনার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হলে এই রেস্তরাঁয় প্রবেশাধিকার পাবেন আপনি। ভিতরে প্রবেশের পরই পোশাক ছাড়ার জায়গায় নিয়ে সব ছেড়ে রেখে ভিতরে প্রবেশ করতে হবে।
প্রতি বছর 'লিঙ্গ' উৎসবে মেতে ওঠেন জাপানিরা!
আপনার যা বয়স ও উচ্চতা তার সঙ্গে মিলিয়ে যদি দেখা যায় গড়ে আপনার ওজন ১৫ কিলোর বেশি হচ্ছে তবে সঙ্গে সঙ্গে আপনাকে আটকে দেওয়া হবে। রেস্তরাঁয় ঢুকতে পারবেন না আপনি।
জেনে নিন জাপানিরা কেন হয় দীর্ঘায়ু
রেস্তরাঁর নিজের ওয়েবসাইটে গিয়ে ডটেবল বুক করতে পারবেন। আগে থেকে বিল মিটিয়ে দিতে হবে। এরপর গিয়ে যদি দেখেন ওজন বেশি সেজন্য কর্তৃপক্ষ দায়ী নয়। এছাড়া ট্যাটু থাকলেও এই রেস্তরাঁয় ঢোকা যাবে না বলে নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। এখন দেখার এত নিয়মের ঝক্কি সামলে কেমন ব্যবসা করে এই রেস্তরাঁ।












Click it and Unblock the Notifications