Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Earthquake: মায়ানমারের ভূমিকম্প প্রায় ৩৩৪টি পরমাণু বোমার শক্তির সমান! আরও আফটারশকের পূর্বাভাস ভূবিজ্ঞানীর

Myanmar Earthquake: শুক্রবার মায়ানমারের ভূমিকম্পে প্রায় ৩০০টিরও বেশি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে। শুধু সেখানেই শেষ নয়, এরপর আরও আফটারশকের সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি ভূবিজ্ঞানী জো ফিনিক্সের। প্রায় ৩৩৪টি পরমাণু বোমা একসঙ্গে ফাটলে যে শক্তি উৎপন্ন হবে, তেমনই মাত্রার ভূমিকম্প মায়ানমারে হয়েছে বলে দাবি তাঁর।

শুক্রবারের ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মায়ানমারের মান্দালয়। ফিনিক্সের দাবি, এরপর মাসব্যাপী যেকোনও সময়ে বারবার আফটারশকের সম্ভাবনা রয়েছে মায়ানমারে। মায়ানমারের নিচে ভূগর্ভে ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে ক্রমাগত ইউরেশীয়ান প্লেটের সংঘর্ষ হয়ে চলেছে। আর তার জেরেই কমবেশি ভূমিকম্প হবে মায়ানমারে। ফিনিক্স বলেন, মায়ানমারে চলা গৃহযুদ্ধের জেরে ভূমিকম্পের বিপর্যয় নিয়ে তেমন বিস্তারিত তথ্য অনুসন্ধানে বেগ পেতে হচ্ছে।

myanmar

ভূমিকম্পের পর আন্তর্জাতিক মঞ্চের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মায়ানমার। ইতিমধ্যেই মায়ানমারকে সাহায্যের জন্য 'অপারেশন ব্রহ্ম' উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের তরফে। মেডিক্যাল ইউনিট-সহ মায়ানমারে উদ্ধারকার্যে দল পাঠিয়েছে ভারত। এছাড়াও খাবারের প্যাকেট, ব্ল্যাঙ্কেট, ত্রিপল, স্লিপিং ব্যাগ, সৌরবাতি, রান্নাবান্না ও স্বাস্থ্যের সরঞ্জাম পাঠানো হয়েছে ভারতের তরফে।

চিনের ইউনান প্রদেশ থেকেও ৩৭ জনের উদ্ধারকারী দল এসে পৌঁছেছে ইয়াঙ্গনে। মায়ানমারে ত্রাণ পাঠিয়েছে চিনও। লাইফ ডিটেকটর, ভূমিকম্পের আগাম ওয়ার্নিং সিস্টেম ও ড্রোন পাঠানো হয়েছে চিনের তরফে। শুক্রবারের ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমারের সীমান্ত ঘেঁষা চিনের এই ইউনান প্রদেশও। অপরদিকে, জরুরি সমস্ত সরঞ্জাম নিয়ে দুটি বিমানে ১২০ জন উদ্ধারকারীর দলকে মায়ানমারে পাঠিয়েছে রাশিয়াও।

Take a Poll

ভূমিকম্প বিপর্যয়ের জেরে দেশের ৬টি স্থানে জরুরি অবস্থা ঘোষণা করেছে মায়ানমারের সরকার। রাজধানী নেপিদো ও মান্দালয়েও এমার্জেন্সি জারি করা হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হওয়ার দরুণ এই কঠিন সময়ে ভারত মায়ানমারের পাশে রয়েছে বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভারত থেকে বায়ুসেনার বিমানে ১৫ টন ত্রাণ পাঠানো হয়েছে মায়ানমারে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ ৪০ টনেরও বেশি ত্রাণ নিয়ে মায়ানমারের ইয়াঙ্গন বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+