মেলবোর্নে ছুরি নিয়ে আততায়ীর হামলা, আহত বেশ কয়েকজন
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছুরি নিয়ে আততায়ী হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অস্ট্রেলিয়ায়। ঘটনাটি ঘটেছে মেলবোর্নের বুরকে স্ট্রিটে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছুরি নিয়ে আততায়ী হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অস্ট্রেলিয়ায়। ঘটনাটি ঘটেছে মেলবোর্নের বুরকে স্ট্রিটে। ভিক্টোরিয়া পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

পুলিশ জানিয়েছে, তাঁদের কাছে খবর আসে সোয়ানস্টন স্ট্রিটে একটি জায়গায় গাড়িতে আগুন লেগেছে। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অন্য ঘটনা ঘটেছে।
ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে এই হামলা করা হয়েছে, ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications