পাকিস্তানের মধ্যেই ফের উঠল স্বাধীনতার দাবি! যে কোনও বলিদানে প্রস্তুত, বললেন সিন্ধের নেতা
পাকিস্তনের মধ্যে থেকেই ফের উঠল স্বাধীনতার দাবি। এমকিউএম নেতা আলতাফ হুসেন বলেছেন, সিন্ধপ্রদেশের মানুষের যে সমস্যা রয়েছে, তা কেবলমাত্র স্বাধীনতার মাধ্যমেই সম্ভব হতে পারে।
পাকিস্তানের মধ্যে থেকেই ফের উঠল স্বাধীনতার দাবি। এমকিউএম নেতা আলতাফ হুসেন বলেছেন, সিন্ধপ্রদেশের মানুষের যে সমস্যা রয়েছে, তা কেবলমাত্র স্বাধীনতার মাধ্যমেই সম্ভব হতে পারে। পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানুষ পাঞ্জাবি সাম্রাজ্যবাদের কবলে বলে অভিযোগ করেছেন তিনি।

সিন্ধের স্বাধীনতার দাবি
আলতাফ হুসেন এই মন্তব্যটি করেছেন, জিয়ে সিন্ধ আন্দোলনের প্রতিষ্ঠাতা জিএম সইদের ১১৬ ততম জন্মবার্ষিকী অনুষ্ঠানে। সেখআনে তিনি বলেছেন, তাঁর দল সিন্ধের স্বাধীনতার জন্য যে কোনও ধরনের বলিদানের জন্য প্রস্তুত।

করাচির সব পদ পাঞ্জাবীদের দখলে
আলতাফ হুসেন অভিযোগ করেছেন, করাচির সব শীর্ষ পদই পাঞ্জাবীদের দখলে। আর সিন্ধকে দখল করে রেখেছে বড়লোক আর পাঞ্জাবী সেনা। তাঁর অভিযোগ, আইজি সিন্ধ, ডিজি রেঞ্জার্স, চিফ সেক্রেটারির কর্পস কমান্ডার সবাই এই দলের। তিনি বলেছেন, যারা সিন্ধ ধরতিকে সম্মান করেন, তারা জিএম সইদকে ১১৬ তম জন্মবার্ষিকীকেও সমর্থন করেন।

সিন্ধের জনগণের পাশে
আলতাফ হুসেন আশ্বস্ত করে বলেছেন, এমকিউএম সিন্ধের সাধারণ জনগণের পাশে রয়েছে। তাদের অদিকার রক্ষার লড়াইয়ের পাশে রয়েছে।

জিএম সইদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের আহ্বান
এমকিউএম নেতা সিন্ধি এবং মোহাজিরদের প্রতি আবেদন জানিয়ে বলেছেন, জিএম সইদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে।












Click it and Unblock the Notifications