Nepal Flood: মহাপ্রলয় যেন, আকাশ ভাঙা বৃষ্টি-বন্যা-ধসে বিপর্যস্ত নেপাল, মৃত শতাধিক

নেপালে ভয়াবহ বন্যা পরিস্থিতি। নাগাড়ে বর্ষণে বিপর্যস্ত এই প্রতিবেশী রাষ্ট্র। একাধিক জায়গায় ধস নেমেছে। মৃতের সংখ্যা প্রায় ১১২ হয়ে গিয়েছে। ৩০০০ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নেপাল জুড়ে।

ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে নেপালে। প্রকৃতির তাণ্ডব লীলা চলছে যেন সেখানে। হাজার হাজার বাড়িঘর গ্রাস করেছে বিধ্বংসী বৃষ্টি। পাহাড়ি দেশ নেপাল। গত কয়েকদিনের নাগাড়ে বর্ষণে একাধিক পাহাড়ি নদী ফুলে ফেঁপে উঠেছে। একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। প্রায় ৬৩টি জায়গায় হাইওয়ে বন্ধ হয়ে গিয়েছে। সেকারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

Nepal Flood

প্রবল বর্ষণের কারণে বিমান পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। ম়ৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। অসংখ্য বাসিন্দা নিখোঁজ। বিপর্যয় মোকাবিলায় সেনা নামানো হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডু উপত্যকা। সেখান থেকেই অধিকাংশ মৃত্যুর খবর এসেছে বলে জানা গিয়েছে।

হেলিকপ্টারে করে উদ্ধারকাজ চলছে। কারঁণ সড়ক পথে একাধিক জায়গায় পৌঁছনো যাচ্ছে না। ধসের কারণে ভেসে গিয়েছে একাধিক রাস্তা। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে কাঠমান্ডু। কোশি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। নাগাড়ে বৃষ্টি চলতে থাকলে যেকোনও মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নেপাল সরকার। শুধু মাত্র কাঠমান্ডুতেই ৩২২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারতে তৈরি নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

নেপালে বৃষ্টির কারণে ভারতের বিহারেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নেপাল সংলগ্ন বিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোশী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ৪৫০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। যার জেরে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে দিয়েছে। বিহারে ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কোশী নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+