কোভিডের থেকে মারাত্মক! পরবর্তী মহামারীর জন্য তৈরি থাকার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
সারা বিশ্ব জুড়ে থিতিয়ে এসেছে কোভিড। ক্রমেই স্থিতিশীল হচ্ছে বিভিন্ন দেশ। সেই পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বিশ্বকে পরবর্তা মহামারী নিয়ে তৈরি থাকতে বলেছেন। সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, পরবর্তী মহামারী কোভিডের থেকেও মারাত্মক হতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেট বৃদ্ধিতে সাহায্য করেছে। সে ব্যাপারে রাষ্ট্রসংঘের বার্ষিক সভায় দেশগুলির প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস। পাশাপাশি তিনি পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত হতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন সদস্য দেশগুলির কাছে।

ইতিমধ্যেই কোভিড ১৯ কে জরুরি অবস্থা থেকে সরিয়ে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, পরবর্তী মহামারী কীভাবে প্রতিরোধ করা যাবে তা নিয়ে আলোচনার সময় এসেছে। তিনি বলেছেন, পরিবর্তন আমাদেরকে করত হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে।
হু-র সভায় ২০২৪-২৫ সালের জন্য ৬.৮৩ বিলিয়ন ডলারের বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, পরবর্তী মহামারী কড়া নাড়ছে। যাকে আমরা রাস্তায় ফেলে টদিতে পারি না।

এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সদস্য দেশের সংখ্যা ১৯৪। দেশগুলি একটি মহামারী চুক্তি নিয়ে কাজ করছে, যা পরের বছরের সভায় অনুমতি পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, এই প্রজন্মের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়াটা গুরুত্বপূর্ণ। কেননা তাঁরাই অভিজ্ঞতা অর্জন করেছে, যে একটা ছোট ভাইরাস কতটা ভয়ঙ্কর হতে পারে।












Click it and Unblock the Notifications