Modi In US: ভারত-মার্কিন সম্পর্কে বড় ভূমিকা এআইয়ের! প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে চমক মোদীর

Modi In US: এআই। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বজুড়ে এখন তারই দাপট। নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে সেই এআইয়ের উপরই জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নাসাউ কলিসিয়ামে আজ মোদী ভাষণ দেন মোদী অ্যান্ড ইউএস শীর্ষক অনুষ্ঠানে। সেখানেই মোদীর কথায় উঠে এলো এআইয়ের কথা। তিনি এআইয়ের দুটি ভিন্ন অর্থও বললেন।

Modi In US -

লং আইল্যান্ডের এই অনুষ্ঠানে মোদী বলেন, আমার কাছে এআই (AI)-এর পুরো শব্দ হলো আমেরিকান ইন্ডিয়ান্স। এই স্পিরিট, একাত্মতাতেই ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এরপরই এআইকে আসপিরেশনাল ইন্ডিয়া বা উচ্চাকাঙ্ক্ষী ভারত বলেও অভিহিত করেন মোদী।

মোদীর কথায়, প্রতিটি উচ্চাকাঙ্ক্ষাই জন্ম দেয় নতুন কীর্তির। আবার একেকটি কীর্তি সাহায্য করে পরের উচ্চাকাঙ্ক্ষা পোষণের ক্ষেত্রে। অর্থনীতির নিরিখে ভারত বিগত ১০ বছরে বিশ্বে ১০ থেকে পাঁচে চলে এসেছে। এখন প্রত্যেক ভারতীয় চান বিশ্ব অর্থনীতিতে ভারতকে প্রথম তিনে দেখতে।

মোদী-মোদী জয়ধ্বনিতে মুখরিত ছিল অনুষ্ঠান চত্ত্বর। ভারত মাতা কি জয় ও নমস্তে বলে ভাষণ শুরু করেন মোদী। তিনি বলেন, নমস্তে এখন আর স্থানীয় শব্দ নয়, তা এখন বিশ্বজনীন। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বলেন, আপনারাই ভারতের সঙ্গে আমেরিকাকে, আমেরিকাকে ভারতের সঙ্গে যুক্ত করেছেন। আপনাদের দক্ষতা, প্রতিভা, দায়বদ্ধতা সীমাহীন।

মোদী আরও বলেন, আপনারা বিদেশে এসেছেন। কিন্তু কোনও সাগরই এত গভীর নয়, যা আপনাদের সঙ্গে ভারতের দূরত্ব বৃদ্ধি করতে পারে। মোদীকে স্বাগত জানাতে নানাবিধ ব্যানারে সাজানো হয়েছে নাসাউ কলিসিয়াম। পাঁচশো শিল্পী সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

নরেন্দ্র মোদী এদিনই নিউ ইয়র্কে পৌঁছন। গতকাল তিনি জো বাইডেনের বাসভবনে বৈঠক করেছেন। ভারত থেকে পাচার হওয়া ২৯৭টি পুরাতাত্ত্বিক নিদর্শন ভারতকে ফেরাল মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেনের সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে মোদীর। এরপর তাঁরা যোগ দেন কোয়াড সামিটে।

কোয়াড সামিটে মোদী ও বাইডেন ছাড়াও ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিডা। তাঁদের সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেন মোদী। ক্যানসার মুনশট ইভেন্টেও হাজির ছিলেন তিনি। কাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে সামিট অব দ্য ফিউচারে বক্তব্য রাখবেন মোদী। এআই, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকনডাক্টর সংক্রান্ত মার্কিন সংস্থাগুলির সিইওদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক হবে কিনা তা স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+