কূটনৈতিক মিশন গুলোকে সুরক্ষা দেওয়া ভারত সরকারের দায়িত্ব: বিদেশ মন্ত্রক
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনে কিছু সংখ্যক বিক্ষোভকারীর পরিকল্পিত হামলার নিন্দা জানিয়ে ভারত সরকারকে দ্রুত তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক।
সোমবার পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর ভাবে ক্ষুব্ধ হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'আগরতলার এই ঘটনা ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক সংশ্লিষ্ট ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন'।

পররাষ্ট্র মন্ত্রক এও বলেছে, যেহেতু কূটনৈতিক মিশন গুলোকে সুরক্ষা দেওয়া ভারত সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে যেকোনও ধরনের হামলা প্রতিরোধ এবং কূটনীতিকবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা করার আহ্বান জানানোও হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভকারীদের পরিকল্পিত ভাবে মিশনের প্রধান ফটক ভেঙ্গে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা পতাকার খুঁটি ভেঙে ফেলে। এমনকি এখানেই শেষ নয়, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশন প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত করে।
এই প্রসঙ্গেই বিবৃতিতে বলা হয়, 'এটি দুঃখ জনক যে মিশন রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় ছিল না। আর তাই পরিস্থিতি এতোটা জটিল হয়'।
আগরতলায় সহকারী হাই কমিশনের সদস্যরা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্তত এই বিষয়টি উল্লেখ করে, পররাষ্ট্র মন্ত্রক বলেছে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলার একটা ধারা তৈরি হয়েছে। এর আগে গত ২৮ নভেম্বরও কলকাতায় একই কায়দায় হামলা হয়। তাই এবার পররাষ্ট্র মন্ত্রক এই নিয়ে জরুরী বিবৃতি জারি করলো।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications