মেহুল চোক্সীকে ভারতে আনার ক্ষেত্রে বড় ধাক্কা! কী হবে এবার রণকৌশল?
স্বস্তি পিএনবি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোক্সী (Mehul Chowksi)! ভারতে প্রত্যাবর্তনে কার্যত বড় ধাক্কা । অ্যান্টিগা ও বারবুডার (Antigua and Barbuda) বাইরে মেহুল চোক্সীকে কোথাও নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দিল সে দেশের হাইকোর্ট।
পিনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে নিয়ে আসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে ভারত। তবে দ্বীপরাষ্ট্রের হাই কোর্টের নির্দেশে সেই চেষ্টায় কার্যত ছেদ পড়ল বলেই মনে করছেন আইনজীবীমহল। যদিও এই অবস্থায় সিবিআই কিংবা ভারতের কি পদক্ষেপ হয় সেদিকেই নজর সবার।

মার্চ মাসেই মেহুলের উপর থেকে রেড কর্নার নোটিশ সরিয়ে নেওয়ার খবর প্রকাশ্যে আসে। আর সেই সময় থেকেই সিবিআইয়ের আবেদন খারিজ হতে পারে বলে জল্পনা তৈরি হয়।
মেহুল চোকসি আদালতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর আবেদন করেন। আদালতে তিনি জানান, অ্যাটর্নি জেনারেল এবং পুলিশ প্রধান (অ্যান্টিগুয়া) তাদের পক্ষে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছেন। এমনকি তাঁর সঙ্গে অমানবিক ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। এই অবস্থায় সে দেশের পুলিশের তরফে হাইকোর্টকে একটি রিপোর্ট দেওয়া হয়।
তা দেখে আদালত জানায় যে মেহুল চোক্সী তাঁর জায়গাতে ঠিক। অমানবিক বা অপমানজনক আচরণের শিকার তিনি হতে পারেন বলে জানায় আদালত। আর এরপরেই মেহুল চোক্সীকে কোথাও নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দেয় সে দেশের হাইকোর্ট।
বলে রাখা প্রয়োজন, পাঞ্জাব ব্যাঙ্কে ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় ভারতে মোস্ট ওয়ান্টেড ছিলেন হীরা ব্যবসায়ী মেহুল চোকসি। তাঁর বিরুদ্ধে ইন্টারপোল ৪ বছরেরও বেশি সময় ধরে জারি করা রেড নোটিশ সরিয়ে দিয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিলেন ইন্টারপোল।
তিনি ভারতে মোস্ট ওয়ান্টেড হয়েছিলেন ভারত সরকারের কাছে। সিবিআই ও ইডিও তার বিরদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল। ভারত সরকার ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে মেহুর চোকসির নাম মুছে ফেলার প্রবাল বিরোধিতা করেছিল। যদিও শেষমেশ কিছুই করতে পারেনি ভারত।












Click it and Unblock the Notifications