Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তুষার ঝড়ে বিধ্বস্ত নিউইয়র্ক সিটি, মৃতের সংখ্যা বেড়ে ৩৪, অন্ধকারে ডুবে বিস্তীর্ণ এলাকা

তুষার ঝড়ে বিধ্বস্ত নিউইয়র্ক সিটি, মৃতের সংখ্যা বেড়ে ৩৪, অন্ধকারে ডুবে বিস্তীর্ণ এলাকা

তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা। বড়দিনের সকালে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মার্কিন মুলুকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো সিটি। অন্ধকারে ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার অনুরোধ জানানো হয়েছে। কনকনে ঠান্ডা হাওয়া বইছে ঝড়ের গতিতে। বিপর্যস্ত গোটা শহর। ২ ফুটের থেকেও বেশি পুরু বরফ পড়েছে শহরে। এই ভয়ঙ্কর তুষার ঝড় আগে দেখেনি আমেরিকা।

অন্ধকারে ডুবে বিস্তীর্ণ এলাকা

ভয়ঙ্কর তুষার ঝড়ে বিপর্যস্ত গোটা শহর। তাপমাত্রা নেমে গিয়েছে -৪৫ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠাণ্ডা হাওয়ায় জবুথবু গোটা শহর। হাড়কাঁপুনি ঠান্ডায় মাটি বড়দিনের উৎসবও। সকলেই ঘরবন্দি হয়ে রয়েছেন সকলে। বড়দিনের পার্টি তো দূরের কথা গোটা শহরের আলোকসজ্জা সব ভেঙে পড়েছে। অন্ধকারে ডুবে রয়েছে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্ক সিটি। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন মানুষ। সবচেয়ে কঠিন পরিস্থিতি বহুতলগুলির। বিদ্যুৎ না থাকার কারণে চলছে না লিফট। জল নিয়ে তীব্র সংকট দেখা দিয়েছে।

ঘরের বাইরে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বইছে হাড়কাঁপানো ঠান্ডা হাওয়া। ইতিমধ্যেই তুষার ঝড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা আরও বারও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তুষর ঝড়ের কারণে একাধিক উড়ান বাতিল করা হয়েছে। তার জেরে বহু পর্যটক আটকে পড়েছেন শহরে। অনেকেই নিউইয়র্কে বড়দিনের আলোকসজ্জা দেখতে এসেছিলেন তাঁরা। ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়ে শহরে আটকে গিয়েছেন পর্যটকরা। ফিরতে পারছেন না নিজের জায়গায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+