৬.৮ মাত্রা ভূমিকম্প ইকুয়েডরে, কমপক্ষে ১৪ জনের মৃত্যু, গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর
তুরস্কের পর এবার তীব্র ভূমিকম্প অনুভূত হল ইকুয়েডর এবং উত্তর পেরুতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা এখনও জারি করা হয়নি। কয়েকমাস আগে প্রায় একই মাত্রার কম্পনে প্রায় গুঁড়িয়ে গিয়েছিল তুরস্কের একটা অংশ।

ইকুয়েডরের পাশাপাশি উত্তর পেরুতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইকুয়েডরের বালাও শহরের উত্তর পূর্ব দিকে ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমটার গভীের ছিল ভূমিকম্পের উৎস্যস্থল। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার্মো লাস্সো জানিয়েছেন, বেশকিছু বাড়ি ঘর ভেঙে গিয়েছে। ১৪ জন এখনও পর্যন্ত মারা গিয়েছেন, আহত ৩৮০ জনের মত। ৩০টির মত স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছে। একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ধস নেমে। ইকুয়েরের সান্টা রোসা বিমানবন্দরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধু ইকুয়েডর নয় উত্তর পেরুতেও অনুভূত হয়েছে তীব্র ভূমিকম্প। ইকুয়েডর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৪৪টি বাড়ি একেবারে গুঁড়িয়ে গিয়েছে। ৯০টি বাড়িক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টি স্বাস্থ্যকেন্দ্র। ভূমিকম্পে ভূমিধসের কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন ভূমি কাঁপতে শুরু করতেই সকলে ছুটে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। বেশ কয়েক মিনিট স্থায়ী হয়েছিল ভূমিকম্প।
ভূমিকম্পের পরেও একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে। এবং আবারও কম্পন অনুভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পেরুর মধ্য উপকূলবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানে প্রায় ১২টি বাড়ি ভেঙে পড়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
কয়েকদিন আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প অনুভত হয়েছে। সেখানে ৪০ থেকে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও সেখানে ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারেনিনি বাসিন্দারা। একের পর এক তীব্র ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূবিজ্ঞানীরা। কী কারণে এই তীব্র ভূমিকম্প হয়ে চলেছে তা নিয়ে শঙ্কা প্রকাশ কয়েছেন তাঁরা। তুরস্কের আগে ইন্দোনেশিয়াতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেখানেও প্রায় ১৫০ জনের বেশি মানুষ মারা িগয়েছিলেন।












Click it and Unblock the Notifications