Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, জেগে উঠল আগ্নেয়গিরি
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা প্রদেশ।রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। তার পরেই জেগে ওঠে আগ্নেয়গিরি। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। রাশিার পূর্ব উপকূল কামচাতকা প্রদেশ। হঠাৎ করেই উপকূলবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
ভূগর্ভের ৫১ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। এতো তীব্র কম্পন অনুভূত হওয়ার পরেই সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের পরে বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে। ৩.৯ এবং ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের পরেই। তারপরেই আগ্নেয়গিরি জগে উঠেছে বলে জানা গিয়েছে।

রাশিয়ার পূর্ব উপকূলের কামচাতকা প্রদেশে বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। সেগুলি থেকে স্বাভাবিক ভাবে অগ্নুৎপাত না হলেও ভূমিকম্পের কারণে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি। এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় যেতে বলা হয়েছে। এখানকার বাসিন্দাদের পেশা মূলত মাছ ধরা এবং কৃষিকাজ। এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। যেকোনও মুহূর্তে সুনামি আছড়ে পড়তে পারে।
কালো ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে আগ্নেয়গিরি থেকে। কামচাতকা প্রদেশের মানুষ আতঙ্কে রয়েছেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন তাঁরা। পরিস্থিতির দিকে নজর রাখছে রাশিয়া সরকারও।গত বছরই তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। পর পর ভূমিকম্পে তুরস্কের বিস্তীর্ণ এলাকা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তুরস্কে ভূমিকম্পের জেরে কয়েক হাজার মানুষের প্রাণ গিয়েছে।
তারপরেই আবার চলতি বছরের প্রথম দিনেই ভূমিকম্প এবং সুনামি একসঙ্গে থাবা বসিয়েছিল জাপানে। তেমন ভাবে মৃত্যুর ঘটনা না ঘটলও বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। বারবার এই ধরনের ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বেড়েছে বিজ্ঞানীদের মধ্যে। কোন কারণে তীব্র আকারের ভূমিকম্পের ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে বারবার ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications