মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, লস অ্যাঞ্জেলেসে পার্কে এলোপাথারি গুলিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কে বা কারা গুলি চালিয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার পূর্ব লস অ্যাঞ্জেলসে একটি পার্কে শনিবার রাতে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটেছে। তাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কে বা কারা গুলি চালিয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

সূত্রের খবর লস অ্যাঞ্জেলেসের মনটারি পার্কে লুনার নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছিল। আল আরবিয়া নিউজ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন সেই উৎসবে। পূর্ব লস অ্যাঞ্জেলেসের এই অনষ্ঠান ঘিরে উৎসবের আবহ ছিল। তখনই হঠাৎ করে এলোপাথারি গুলি চলতে শুরু করে।
গুলি শব্দ শোনা যেতে শুরু করেছিল। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। তাতে দেখা গিয়েছে পার্কের বাইরে অ্যাম্বুলেন্সের আনাগোনা। পুলিশের গাড়ির যাতায়াত। গোটা পার্ক ঘিরে ফেলে পুলিশ। তবে বন্দুকবাজ মারা গিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে এর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক










Click it and Unblock the Notifications