Durga Puja 2024: হাসিনাহীন বাংলাদেশে বিপন্ন দুর্গাপুজো, একাধিক জায়গায় পুজো মণ্ডপ ভাঙচুর

কোণঠাসা বাংলাদেশের হিন্দুরা। হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ বাড়ছে। গতবছর থেকেই বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজো নিয়ে বিরোধিতা তৈরি হয়েছিল। এবার সেই বিরোধিতা অনেকটাই বেড়ে গিয়েছে।

এবার সেই বিরোধিতা বা দুর্গাপুজো নিয়ে অশান্তি আরও বেড়ে গিয়েছে। শোনা যাচ্ছে বাংলাদেশে একাধিক জায়গায় হিন্দুদের দুর্গাপুজোর আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় নাকি ঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবারই সেই অভিযোগ অস্বীকার করেছে। কোনও ভাবেই হিন্দুদের উপরে কোনও হামলা বা আক্রমণ চলছে না বলে দাবি করা হয়েছে।

Bangladesh police

শোনা গিয়েছে বাংলাদেশে যে হিন্দু সংগঠনগুলি দুর্গাপুজো করতে চাইছে তাদের কাছে ৫ লক্ষ টাকা করে দাবি করা হচ্ছে এবং তাঁদের একটি বন্ডে সই করানো হচ্ছে। এমনকী নমাজের সময় কোনও রকম মাইক বাজানো যাবে না পুজো করা যাবে না বলে শর্ত আরোপ করা হচ্ছে।

মাতৃপক্ষের শুরুতেই পশ্চিমবঙ্গে দুর্গাপুজো প্রায় শুরু হয়ে যায়। বাংলাদেশেও এতোদিন দুর্গাপুজো করে আসছিলেন হিন্দুরা। কিন্তু গত বছর থেকে বাধা আসতে শুরু করে। গত কয়েক বছরে হাসিনা সরকারের সময় থেকেই বাংলাদেশে হিন্দুদের পুজোয় বাধা আসতে শুরু করেছিল। হাসিনা সরকারের পতনের পরে সেটা আরও মারাত্মক আকার নেয়।

শোনা গিয়েছে একাধিক পুজো মণ্ডপে নাকি দেবী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কিশোরগঞ্জে ব্রিটিশ গোপীনাথ জিউর আখারায় দেবী মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর সরকারের তরফ থেকেই নাকি কমিটি গঠন করে দুর্গাপুজো কমিটিগুলির কাছ থেকে ৫ লক্ষ টাকা করে দাবি করা হচ্ছে। সেটা না দিতে পারলে পুজো করতে দেওয়া হচ্ছে না। যদিও সরকারি ভাবে সেকথা স্বীকার করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+