'কন্যাশ্রী'-'লক্ষ্মীর ভাণ্ডার'কে বিশ্বের মঞ্চে তুলে ধরে মমতা বললেন, 'দিদি জাস্ট লাইক আ রয়্যাল বেঙ্গল টাইগার'
Mamata Oxford Speech: বিশ্বের দরবারে 'কন্যাশ্রী' এবং 'লক্ষ্মীর ভাণ্ডার'কে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কীভাবে এই প্রকল্প থেকে বাংলার মহিলারা উপকৃত হন তাও এদিন তুলে ধরলেন। অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের প্রেক্ষাগৃহ 'দ্য হাব'-এ ঐতিহাসিক বক্তব্য রাখেন প্রশাসনিক প্রধান (West Bengal CM Mamata Banerjee)।
আর সেখানেই বাংলার একের পর এক সামাজিক প্রকল্পের কথা তুলে ধরলেন। পাশাপাশি আগামিদিন বাংলা যে কর্মসংস্থানের ডেস্টিনেশন হতে চলেছে তাও তুলে ধরেন। সর্বশেষে মমতার (Mamata Oxford Speech) কথায়, 'দিদি জাস্ট লাইকে রয়্যাল বেঙ্গল টাইগার'।

Mamata Oxford Speech: ৯৭ টি সামাজিক প্রকল্পের কথা
নারী ক্ষমতায়ন নিয়ে এদিন বিশেষ বক্তব্য রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা বলতে গিয়ে একের পর সামাজিক প্রকল্পের কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় শিক্ষা এবং চিকিৎসা ফ্রি। বাংলার সব পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এমনকি উচ্চ শিক্ষার জন্যেও কীভাবে পড়ুয়াদের সাহায্য করা হয় সেই কথাও তুলে ধরেন।
আর তা বলতে গিয়েই বিশ্বের মঞ্চে 'কন্যাশ্রী' এবং 'লক্ষ্মীর ভাণ্ডার' থেকে কীভাবে বাংলার সমস্ত মহিলা উপকৃত হন তা তুলে ধরেন। মমতা বলেন, কন্যাশ্রী প্রকল্পের জন্য স্কুল ড্রপ আউট কমে দাঁড়িয়েছে ২ শতাংশ। আগামিদিনে এটি শূন্যে পৌঁছে যাবে। শুধু তাই নয়, কন্যাশ্রী প্রকল্পকে কীভাবে রাষ্ট্রসংঘ পুরস্কৃত করেছে তাও 'দ্য হাব'-এ ঐতিহাসিক বক্তব্যে তুলে ধরেন প্রশাসনিক প্রধান।
একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তিনি বলেন, নির্দিষ্ট কোনও সীমার মধ্যে আটকানো নয়। বাংলার প্রায় সব মহিলাই এতে উপকৃত হয়। শুধু তাই নয়, কীভাবে এই প্রকল্প তৈরি সেই গল্পও বিশ্বের মঞ্চে জানান। দীর্ঘ বক্তব্যে কখনও বিবেকানন্দ আবার কখনও রামকৃষ্ণের বিভিন্ন বানীর কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এমনকী রবীন্দ্রনাথের 'চিত্ত যেথা ভয় শূন্যে' কবিতাও পাঠ করতে শোনা যায়।
Mamata Oxford Speech: কর্মসংস্থানের গেটওয়ে কলকাতা
এদিন মমতার বক্তব্যে বাংলার শিল্প পরিস্থিতি এভিং কর্মসংস্থানের প্রসঙ্গও উঠে আসে। বলেন আগামিদিনে কর্মসংস্থানের গেটওয়ে হতে চলেছে কলকাতা। প্রচুর কর্মসংস্থান হবে। শুধু তাই নয়, ১ কোটি ৭৫ লক্ষ মানুষ দারিদ্র্যরেখার উপরে উঠে এসেছে বলেও জানান প্রশাসনিক প্রধান। তবে এদিন তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন একটা উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়।
-
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications