মোদী কখনও জাকির নায়েকের প্রত্যর্পণের কথা বলেননি, দাবি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে মোদীর সঙ্গে বৈঠক হয়েিছল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহথির মহম্মদের। সেই বৈঠকে নাকি জাকির নায়ককে প্রত্যর্পণের কোনও কথাই তোলেননি ভারতের প্রধানমন্ত্রী।

রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে মোদীর সঙ্গে বৈঠক হয়েিছল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহথির মহম্মদের। সেই বৈঠকে নাকি জাকির নায়ককে প্রত্যর্পণের কোনও কথাই তোলেননি ভারতের প্রধানমন্ত্রী। এমনই দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মোদী কখনও জাকির নায়েকের প্রত্যর্পণের কথা বলেননি, দাবি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

যদিও সেই বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিজয় গোখেল জানিয়েছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাকির নায়কের প্রসঙ্গ উঠেছিল। মোদী নাকি বলেছিলেন জাকির নায়কের বিষয়ে তাঁর উচ্চ পদস্থ আধিকারিকরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু তার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিদেশ সচিবের দাবিকে। মহথির দাবি করেছেন মোদী একবারও জাকির নায়কের প্রসঙ্গে কোনও কথা বলেননি।

ভারত থেকে পালিয়ে যাওয়ার পর মালয়েশিয়ায় আশ্রয় নেন জাকির নায়েক। কিন্তু সেখানেও বেশিদিন সুখের হয়নি। হিন্দু এবং বৌদ্ধদের বিরুদ্ধে উষ্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে নিষিদ্ধ করা হয় জাকির নায়ককে। প্রকাশ্যে মালয়েশিয়া সরকারের কাছে ক্ষমা চেয়েও লাভ হয়নি। গোটা দেশে জাকিরের সব অনুষ্ঠান নিষিদ্ধ করেছে সেদেশের সরকার। মহথির জানিয়েছেন মালেশিয়া সরকারই এখন তাঁকে হন্যে হয়ে খুঁজছে। কোথায় রয়েছেন জাকির তার এখনও সন্ধান মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+