৩৫ বছর পুরনো জটিল অঙ্কের সমাধান, তবে পড়তে লাগবে আরও ১ কোটি হাজার বছর!
প্যারিস, ৯ জুলাই : ৩৫ বছর পুরনো এক জটিল অঙ্কের সমাধান করেছেন তিন অ্যাংলো-আমেরিকান ব্যক্তি। তবে এখানেই শেষ নয়। জানা গিয়েছে, তা যাচাই করতে বা পড়তে অন্তত আরও এক হাজার কোটি বছর সময় লাগবে। [হিংসা, রাগ বাড়ার পিছনে রয়েছে পরিবেশের কারসাজি]
'বুলিয়ান পিথাগোরিয়ান ট্রিপলস' নামে র্যামসে তত্ত্বের অন্তর্গত সমাধান না হওয়া এই ধাঁধা এতদিন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেননি। তিন দশক আগে মার্কিন গণিতবিদ রোনাল্ড গ্রাহাম একটি ঘোষণায় জানান, এই অঙ্কের ধাঁধাটি সমাধান করতে পারলে ১০০ ডলার পুরস্কার দেওয়া হবে। [এই দেশে প্রথম খোঁজ মিলেছিল এইচআইভি ভাইরাসের]

তারপরেও তিন দশক পেরিয়ে গেলেও তার সমাধান হয়নি। অবশেষে এতদিনে মারিজন হিউল, অলিভার কুলম্যান ও ভিক্টর মারেক নামে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের তিন কৃতী এই ধাঁধার সমাধান করেছেন বলে দাবি করেছেন। ফ্রান্সে আন্তর্জাতিক 'স্যাটিসফিয়াবিলিটি টেস্টিং মেথড' (SAT) এর মঞ্চে এই কঠিন ধাঁধার উত্তর তাঁরা পেশ করেছেন। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]
'কিউব অ্যান্ড কনকার' পদ্ধতি ব্যবহার করে তাঁরা এই সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন। তবে সমস্যা হল অন্য জায়গায়। জানা গিয়েছে, এই ধাঁধার উত্তর রয়েছে ২০০ টিবি ডেটার মধ্যে। এমনটাই জানিয়েছে ফ্রান্সের জাতীয় গবেষণা কেন্দ্র।
এত বিপুল পরিমাণ ডেটা পরীক্ষা করে দেখতে অন্তত ১০ বিলিয়ন বছর বা ১ হাজার কোটি বছর লাগতে পারে বলে জানা গিয়েছে। এখন দেখার এই সমস্যার সমাধান কীভাবে হয়। ['গুগল ইমেজ' কীভাবে তৈরি হল? নেপথ্যের মজাদার কাহিনি জানেন কি?]
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications