লকডাউন: এক সপ্তাহের জন্য যে একুশটি বিধিনিষেধ জারি, নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হবে

পহেলা জুলাই থেকে নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে বাংলাদেশে
Getty Images
পহেলা জুলাই থেকে নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে বাংলাদেশে

বাংলাদেশে গত দুই সপ্তাহে করোনভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় পহেলা জুলাই বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য 'সার্বিক কার্যাবলি/চলাচলে' নতুন ২১ দফার বিধি-নিষেধ জারি করেছে কর্তৃপক্ষ।

এই এক সপ্তাহের মধ্যে 'অতি জরুরি প্রয়োজন ব্যতীত' বাড়ির বাইরে বের হলে 'আইনানুগ ব্যবস্থা' গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশে গত দুই সপ্তাহে করোনভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আগের বিধিনিষেধের সাথে নতুন কিছু শর্ত যোগ করে সোমবার থেকে তিনদিনের লকডাউন জারি করা হয়েছিল। আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য আরো কঠোর লকডাউন বাস্তবায়ন করার উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরো পড়তে পারেন:

ঢাকাকে কেন বিচ্ছিন্ন করতে চাইছে বাংলাদেশের সরকার?

কোভিড থেকে সেরে ওঠার পরও যেসব জটিলতা থেকে যায়

যে পাঁচটি কারণে ভেঙে পড়লো বাংলাদেশের 'লকডাউন'

লকডাউন
Getty Images
লকডাউন

আগামীকাল সকাল ৬টা থেকে ৭ই জুলাই রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। এই লকডাউনে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে সেগুলো হল:

  • কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ক্রয়-বিক্রয় করতে হবে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে।
  • খাবারের দোকান ও রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে তারা শুধু খাবার বিক্রি করতে পারবে, দোকানের ভেতরে গ্রাহককে সেবা দেয়া যাবে না।
  • সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
  • স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প কারখানা চালু থাকবে।
  • শপিং মল, মার্কেট, দোকানপাট বন্ধ থাকবে।
  • পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।
  • জনসমাবেশ হয় এ ধরণের সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে, জন্মদিন, পিকনিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না।
  • সব ধরণের যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে।
  • বিমান, নৌ ও স্থল বন্দরের সাথে সম্পৃক্ত অফিস এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।
  • আইন শৃঙ্খলা, জরুরি পরিষেবা, খাদ্যদ্রব্য পরিব্হণ ত্রাণ বিতরণ, রাজস্ব আদায়, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি ও বেসরকারি) গণমাধ্যম সংশ্লিষ্ট অফিসের কর্মীরা ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয় দেখিয়ে যাতায়াত করতে পারবে।
  • বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং সেবা চালু থাকবে।
  • টিকা কার্ড দেখিয়ে কোভিডের টিকা গ্রহণ করতে যাওয়া যাবে।
  • অভ্যন্তরীন ফ্লাইট বন্ধ থাকবে, তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা আন্তর্জাতিক ভ্রমণের টিকেট দেখিয়ে গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবে।
  • স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
  • বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে।
BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+