ফের লকডাউন চিনে! করোনায় ফের গৃহবন্দি আমজনতা

ফের লকডাউন চিনে!

তাহলে কি আবারও লকডাউনের আশঙ্কা! বেজিংয়ে শহরবাসীর সংখ্যা ৩৫ লক্ষ। গত তিনদিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ এরেরও বেশি। আবারও লকডাউন ঘোষণা করল চিন প্রশাসন।

ফের লকডাউন চিনে

ফের লকডাউন চিনে

বেজিং শহরে শীতকালীন অলিম্পিকের জন্য কড়া সতর্কতা ছিলই, তাহলে কীভাবে এত লোক কোভিড আক্রান্ত হলেন! বিশ্বের একমাত্র দেশ চিন যেখানে শূন্য-কোভিড নীতি অনুসরণ করা হয়।

স্থানীয় এক কর্মকর্তা কী জানালেন

স্থানীয় এক কর্মকর্তা কী জানালেন

রবিবার দক্ষিণ গুয়াংজি অঞ্চলের বাইসে শহরের স্থানীয় এক কর্মকর্তার মতে, শহরের লোকেরা বর্তমানে তাঁদের বাড়িতেই থাকবে। কোনও দরকার ছাড়া বাড়ির বাইরে যাওয়া চলবে না। এই সময় কোনও ব্যক্তিকে শহর ছেড়ে যেতে দেওয়া হবে না।

 ভাইস-মেয়র গু জুনিয়ান কী বললেন

ভাইস-মেয়র গু জুনিয়ান কী বললেন

একটি সাক্ষাৎকারে ভাইস-মেয়র গু জুনিয়ান জানান, শহরগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। তিনি এও জানান, বাইরের কোনও লোক এখন শহরে প্রবেশ করতে পারবে না। যে সব কর্মীরা বাড়ির বাইরে বেরোচ্ছে তাঁদের কঠোর কোভিড ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারে না।

স্থানীয়দের কোভিড পরীক্ষা করানো হচ্ছে

স্থানীয়দের কোভিড পরীক্ষা করানো হচ্ছে

৬২ মাইল অর্থাৎ ১০০ কিলোমিটার ভিয়েতনামি সীমান্ত থেকে দূরে অবস্থিত বাইস শহর। সেখানেও করোনার প্রাদুভাব দেখা দিয়েছে। ভিয়েতনাম, মায়ানমার ও অন্যান্য দেশ থেকে যারা বর্তমানে এই দেশে এসছে তাঁদের করোনা মহামারির কারণে দক্ষিণ সীমান্তে জালের বেড়া তৈরি করে রাখা হয়েছে। এর প্রধান কারণ, করোনা সংক্রমণ থেকে দূরে রাখা যাবে। সকল স্থানীয়দের কোভিড পরীক্ষা করানো হচ্ছে।

 প্রথম চিন থেকে করোনার খোঁজ মিলেছিল

প্রথম চিন থেকে করোনার খোঁজ মিলেছিল

আজ থেকে প্রায় ২ বছর আগে চিনের উহান প্রদেশ থেকে করোনার খোঁজ পাওয়া গেচ্ছিল। চিন সেই সময় বাসিন্দাদের কোভিড পরীক্ষা, লকডাউন করেছিল। ওই সময় চিনে অনেক মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। এবং অনেকে মারা গেচ্ছিলেন। এরপর করোনার ভ্যারিয়েন্ট ডেল্টা ও ওমিক্রনের ঊর্ধ্বমুখী গ্রাফের জন্য শহরের অনেক মানুষ বাড়িতে আটকে ছিল।

 শহরে ৩৭ টি নতুন কেসের খোঁজ

শহরে ৩৭ টি নতুন কেসের খোঁজ

গত বছর ডিসেম্বরে সিয়ান প্রদেশে ২ হাজার করোনা কেসের কারণে ১৩ মিলিয়ন মানুষ এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দি ছিলেন। চিনে বর্তমানে নতুন করে ৭৯ টি করোনা কেসের খোঁজ মিলেছে। যার মধ্যে গুয়াংজিত শহরে ৩৭ টি নতুন কেসের খোঁজ মিলেছে। হংকং -সহ চিনের অনেক জায়গা সিল করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+