১৫ জন ভারতীয়-সহ সোমালিয়া থেকে হাইজ্যাক কার্গো শিপ! যুদ্ধজাহাজ মোতায়েন করল নৌবাহিনী
সোমালিয়ার উপকূলের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। সেই জাহাজে ১৫ জন ভারতীয় ক্রু রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে এবং ভারতীয় ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে ভারতীয় নৌ বাহিনী। সেখানে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইকে মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী ছিনতাই হয়ে যাওয়া জাহাজ এমভি লিলা নরফোকের ওপরে নজরদারি জারি রেখেছে।
প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় নৌবাহিনীর বিমান ওই জাহাজের ওপরে নজরদারি চালাচ্ছে। জাহাজের মধ্যে নিরাপদ জায়গায় থাকা ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে জানানো হয়েছে নৌবাহিনীর তরফে। আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মিশনে থাকা যুদ্ধজাহাজগুলিতে লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো শিপে ছিনতাইয়ের চেষ্টার খবর এসে পৌঁছতেই দ্রুত তৎপরতা শুরু হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধেয় পাঁচ থেকে ছয়জন সশস্ত্র ব্যক্তি লাইবেরিয়ার ওই জাহাজে ওঠে বলে জানা গিয়েছে।

সেই পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে ভারতীয় নৌবাহিনী একটি এমপিএ চালু করে এবং লাইবেরিয়ার ওই জাহাজটিকে সাহায্য করতে এবং সামুদ্রিক নিরাপত্তা অপারেশনের মোয়াতেন থাকা আইএনএস চেন্নাইকে লাইবেরিয়ার ওই জাহাজের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এদিন সকালে ভারতীয় নৌবাহিনীর বিমান জাহাজটির ওপরে নজরদারি শুরু করে এবং ওই জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পাশাপাশি ক্রুদের নিরাপত্তাও নিশ্চিত করে। তারপর থেকে নৌবাহিনীর বিমান ক্রমাগত ওই জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে।
সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনী আরবসাগরে তাদের নজরদারি বাড়িয়েছে। এই সপ্তাহ শুরুর দিকে ভারতীয় নৌবাহিনী জানিয়েছিল তারা উত্তর ও মধ্য আরব সাগরে প্রচুর সংখ্যক মাছ ধরার জাহাজে তল্লাশি চালিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications