ইরান ছাড়ুন, ভ্রমণ নথিপত্র তৈরি রাখুন, প্রাণঘাতী অশান্তির মধ্যে ভারতীয়দের জন্য সতর্কতা

ইরানে সপ্তাহব্যাপী বিক্ষোভে উত্তেজনা চরমে পৌঁছেছে। দেশে সহিংসতায় মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে ভারতীয় দূতাবাস জরুরি পরামর্শ জারি করেছে। শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক সকল ভারতীয় নাগরিককে যত দ্রুত সম্ভব ইরান ত্যাগের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভের লাগাম টানার চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি দিনকে দিন জটিল হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ প্রতিষ্ঠানে 'নিয়ন্ত্রণ নেওয়ার' আহ্বান জানান ও ইঙ্গিত দেন যে আন্তর্জাতিক সহায়তা 'আসন্ন'।

অন্যদিকে, ইরানের প্রশাসন ঘটনাপ্রবাহের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। তেহরানের অভিযোগ বিক্ষোভ উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, আর হতাহতের পেছনে কাজ করছে 'সন্ত্রাসী চক্র'।

এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক করে বলেছে, বিক্ষোভস্থল এড়িয়ে চলতে হবে, স্থানীয় সংবাদ ও নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে, ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। যাদের এখনো দূতাবাসে নিবন্ধন সম্পন্ন হয়নি, তাদের তা দ্রুত করার অনুরোধ জানানো হয়েছে। জরুরি সহায়তার জন্য হেল্পলাইন ও ই মেইল চালু রয়েছে।

পরামর্শে আরও বলা হয়েছে, ভ্রমণ ও পরিচয়পত্রসহ যাবতীয় প্রয়োজনীয় নথি সবসময় সঙ্গে রাখতে হবে যেন প্রয়োজনে দ্রুত দেশ ছাড়ার ব্যবস্থা করা যায়।

ইরানে বিক্ষোভের সূচনা হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রার দামে রেকর্ড পতনের প্রতিবাদে। টানা বিশ দিন ধরে চলা অস্থিরতায় এরই মধ্যে ২৮০টিরও বেশি স্থানে সংঘর্ষ ছড়িয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বাড়ার জল্পনা তীব্র হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন জানায়, নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটি আংশিক খালি করা হয়েছে।
ইরানও হুঁশিয়ারি দিয়ে প্রতিবেশী দেশগুলিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিক্ষোভের পক্ষে সরাসরি হস্তক্ষেপ চালিয়ে গেলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

পরিস্থিতির ক্রমবিবর্তন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। আর সেই কারণেই ভারতীয়দের প্রতি জারি হচ্ছে কঠোর সতর্কতা, নিরাপত্তা আগে, প্রয়োজনে এখনই বাড়ির পথ ধরুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+