পাকিস্তানি ইঞ্জিনিয়ারদের ম্যানেজমেন্ট ট্রেনিং দিচ্ছে লস্কর জঙ্গিরা, বদলে কি করতে হবে তাঁদের জানেন

পাকিস্তানি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিচ্ছে লস্কর ই তৈবা জঙ্গি সংগঠন। ইঞ্জিনিয়ারদের ম্যানেজমেন্ট কোর্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সন্ত্রাসের নাগপাশে আটকে থাকা পাকিস্তানে সরকার ও জঙ্গি সংগঠনগুলি সমান্তরালভাবে দেশ শাসন করে। একথা সর্বজনবিদিত। এক এক সময় এমন খবর উঠে আসে যা ফের নতুন করে পাকিস্তান সম্পর্কে বিশ্বকে ভাবতে বাধ্য করছে। এই যেমন জানা গিয়েছে, পাকিস্তানি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিচ্ছে লস্কর ই তৈবা জঙ্গি সংগঠন। ইঞ্জিনিয়ারদের ম্যানেজমেন্ট কোর্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইঞ্জিনিয়ারদের জঙ্গি প্রশিক্ষণ

ইঞ্জিনিয়ারদের জঙ্গি প্রশিক্ষণ

ইন্টেলিজেন্স সূত্রে খবর, পাকিস্তানি ইঞ্জিনিয়ারদের জঙ্গিরা ম্যানেজমেন্ট কোর্সে ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং দেওয়া জঙ্গি সংগঠনের প্রধান কার্যালয় লাহোরে।

সিপিইসি নিয়ে প্রশিক্ষণ

সিপিইসি নিয়ে প্রশিক্ষণ

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, লস্কর ই তৈবা জঙ্গিরা পাকিস্তানের বহু ইঞ্জিনিয়ারদের বেছে নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের প্রশিক্ষণের পরে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) কাজে লাগানো হবে।

দায়িত্বে লস্কর

দায়িত্বে লস্কর

ইঞ্জিনিয়ারদের এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে লস্কর জঙ্গি তথা মুম্বই হামলার অন্যতম মাথা আবদুল রেহমান মক্কি। সেই গোটা প্রশিক্ষণ পরিচালনা করছে। ঠিক কীভাবে লস্কর জঙ্গিরা পাক ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিচ্ছে তা অজানা রয়েছে। তবে তাদের যে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজে লাগানো হবে তা গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।

বেতনের অংশ দিতে হবে

বেতনের অংশ দিতে হবে

তবে এর শর্তও রয়েছে। তা হল, প্রশিক্ষিত ইঞ্জিনিয়াররা তাদের মাসের বেতনের একটা অংশ জঙ্গি তহবিলে দান করবেন। যা থেকে ভারত বিরোধী নাশকতা লস্কর জিইয়ে রাখতে পারে।

৩০০ জনকে বাছাই

৩০০ জনকে বাছাই

গোয়েন্দা সূত্রে খবর, প্রায় ৩০০ জন পাকিস্তানি ইঞ্জিনিয়ারদের এই কাজে বাছা হয়েছে। প্রথমে লাহোরে প্রশিক্ষণের পরে এদের অ্যাবোটাবাদে নিয়ে গিয়ে শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ দেওয়া হবে।

বিতর্কে সিপিইসি ও চিন

বিতর্কে সিপিইসি ও চিন

লস্কর জঙ্গিরা বরাবর ভারতকে টার্গেট করে এসেছে। এখন ঘটনা হল, ইঞ্জিনিয়ারদের হাত ধরে জঙ্গিরা চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বৃত্তে ঢুকে পড়ায় চিন ইঞ্জিনিয়াররা কতটা সুরক্ষিত থাকবেন তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+