কিয়েভ ঘিরে ফেলেছে কয়েক মাইল লম্বা রুশ সেনা-কনভয়

কিয়েভ ঘিরে ফেলেছে কয়েক মাইল লম্বা রুশ সেনা-কনভয়

৪০ মাইলেরও বেশি লম্বা রাশিয়ান কনভয় অপেক্ষায় রয়েছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ দখল করার জন্য, এমনটাই দাবি করেছে আমেরিকা। ইউক্রেনে রাশিয়ান সামরিক কনভয়ের উপর উপগ্রহ মারফৎ কড়া দৃষ্টি রেখেছে আমেরিকা। ম্যাক্সারের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্র অনুসারে, কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গিয়েছে বড় সংখ্যায় রুশ সেনা। তবে কিয়েভের প্রশাসনিক কর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তারা কেবল কনভয়ের আকার নিয়েই উদ্বিগ্ন নন, সাম্প্রতিক সময়ে রুশ সেনার হিংস্রতা বেড়েছে৷ যার কারণে অসামরিক হতাহতের এবং নির্বিচারে হত্যাও বৃদ্ধি পেয়েছে৷ এবং এই কারণেইমমূলত চিন্তিত ইউক্রেনের রাজধানী শহরটির প্রশাসন।

কিয়েভ ঘিরে ফেলেছে কয়েক মাইল লম্বা রুশ সেনা-কনভয়

কিয়েভের আধিকারিকরা যারা রাশিয়ার আক্রমণের পর কড়া ইউক্রেনীয় প্রতিরোধে আত্মবিশ্বাসী হয়েছিলেন তাঁরাই এখন আশঙ্কা করছেন যে পরিস্থিতি তাদের জন্য, অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য অবিলম্বে ৩৫০ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে ইউক্রেনের জন্য নতুন সাহায্য পাওয়া আগের তুলনায় আরও কঠিন হবে কারণ কিয়েভ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরকে পরিবেষ্টন করে রেখেছে রুশ সেনারা৷

রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়ার মেয়াদ সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। এবং তিনি রাষ্ট্রসংঘে তাঁর সহকর্মীদের করা ইউক্রেন সম্পর্কে মন্তব্যগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে নিরাপত্তা পরিষদের রাষ্ট্রপতির পদের সময় শেষ করেন। তিনি বলেছেন, আমি জানাতে চাই যে আমি বিস্মিত, কারণ শুধুমাত্র ইউক্রেনের দেওয়া রিপোর্ট,ভিডিও এবং তথ্যকে সত্য হিসেবে গ্রহণ করছে রাষ্ট্রসংঘ। অন্যান্য বিরোধী দেশ সম্পূর্ণ-নির্ভরযোগ্য তথ্য রাষ্ট্রসংঘে পৌঁছে দিলেও তা ভুল বলে বিবেচিত হচ্ছে।

তবে এখানেই থামেননি নেবেনজিয়া, নিরাপত্তা পরিষদে একাধিকবার রাশিয়ার পক্ষ নিয়ে তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানগুলির লক্ষ্যস্থল কখনও কোনও অসামরিক বাড়ি বা কাঠামোকল হয়নি৷ রুশ সামরিক বাহিনীর দ্বারা কোনও সাধারণ মানুষের মৃত্যুর কোনোও প্রমাণ নেই। তিনি সোমবারও এই দাবিগুলির আবার পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, পশ্চিমের দেশগুলির গণমাধ্যমে তৈরি করা নোংরা মিথ্যার জোয়ার রাশিয়াকে ডোবানোর চেষ্টা করা হচ্ছে৷ দুর্ভাগ্যবশত আমাদের সময়ের একটি বিপজ্জনক চিহ্ন হয়ে উঠেছে।'

অন্যদিকে একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন যে রুশ বাহিনী ইউক্রেনে অসামরিক ক্ষতির কারণ হচ্ছে এবং তারা অসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+