Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রচণ্ডের সামনে মাথা নোয়াচ্ছেন ওলি, চিন্তায় বেজিং! নেপালের রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত

নেপালের প্রধানমন্ত্রী তথা নেপালের কমিউনিস্ট পার্টির সভাপতি কেপি শর্মা ওলি এবং কো-চোয়েরম্যান পুষ্প কুমার দাহাল প্রচণ্ড এদিন ফের বৈঠকে বসলেন। সেদেশের চলমান রাজনৈতিক অচলবস্থা দূর করতেই এই বৈঠক হচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবারও বৈঠকে বসেছিলেন দুই শীর্ষ নেতা। তবে বিভেদ মেটেনি। দলের মধ্যে তৈরি হওয়া সমস্যা মেটাতে ওলির সঙ্গে ইতিমধ্যেই ১০টি বৈঠক করেছেন প্রচণ্ড। আজকের বৈঠকটি ১১ তম।

গদি ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন নেপালের প্রধানমন্ত্রী

গদি ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন নেপালের প্রধানমন্ত্রী

একদিকে যেখানে নিজের গদি ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি; অপর দিকে একাধিক পদের মোহ কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কোমল দাহাল প্রচণ্ডেএর সঙ্গে দ্বন্দ্বও মিটছে না। এই আবহে ওলি এবং প্রচণ্ডের মধ্যে বিবাদ মেটাতে, দুই নেতাই বসেছেন ঘরোয়া বৈঠকে।

প্রচণ্ডকে হস্তান্তর করার বিষয়ে সম্মত হয়েছেন ওলি

প্রচণ্ডকে হস্তান্তর করার বিষয়ে সম্মত হয়েছেন ওলি

এই অবস্থাতে জানা গিয়েছে যে দলের দায়িত্বভার সম্পূর্ণভাবে প্রচণ্ডকে হস্তান্তর করার বিষয়ে সম্মত হয়েছেন ওলি। আর এতেই মিলেছে বরফ গলার ইঙ্গিত। নেপালের কমিউনিস্ট পার্টির নেতারা এমনিতেই ওলির উপর ভারত বিরোধী পদক্ষেপ ও মনোভাবের জন্যে খাপ্পা। দল চাইছিল যে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুক ওলি। তবে নাছোড়বান্দা ওলিকে বাঁচাতে এরপর ময়দানে নামে বেজিং।

ওলিকে বাঁচাতে চিনের হস্তক্ষেপ

ওলিকে বাঁচাতে চিনের হস্তক্ষেপ

প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-র সঙ্গে নেপাল কমিউনিস্টপার্টির সহ-সভাপতি পুষ্প কমল দাহাল-এর প্রথম বৈঠকের পর যখন অচলবাস্থার কঙ্কাল জনসমক্ষে বেরিয়ে আসে, তখন কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করেন নেপালে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত। বেজিং 'বন্ধু' ওলির গদি বাঁচাতে উঠে পড়ে লাগে।

কোন শর্ত মানতে চাইছেন না ওলি?

কোন শর্ত মানতে চাইছেন না ওলি?

তবে ওলি 'এক ব্যক্তি, এক পদ'-এর শর্ত মানতে না চাওয়ায় একাধিক বৈঠক ব্যর্থ হয় বলে দলীয় সূত্রে খবর। তবে শাসকদলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ভাঙন ঠেকাতে আজ ফের আলোচনার জন্য বালুওয়াতারে প্রধানমন্ত্রী ওলির সরকারি বাসভবনে যান প্রচণ্ড।

স্ট্যান্ডিং কমিটির বৈঠক পিছিয়ে যাচ্ছে বারবার

স্ট্যান্ডিং কমিটির বৈঠক পিছিয়ে যাচ্ছে বারবার

এর আগে ৩০ জুন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তীব্র সমালোচনা করেপ্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি জানিয়েছিলেন বেশিরভাগ সদস্য। বিভিন্ন ইশুতে তাঁর সরকারের 'ব্যর্থতা' এবং বিশেষত ভারত সরকার 'তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে' এমন প্রকাশ্য বিবৃতির পর, দলের অভ্যন্তরে ও বাইরে তীব্র সমালোচিত হন প্রধানমন্ত্রী ওলি। এরপর একাধিকবার পিছিয়ে গেল নেপালের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির বৈঠক।

দেশের জনগণকে উসকানি দিচ্ছেন ওলি

দেশের জনগণকে উসকানি দিচ্ছেন ওলি

এদিকে নিজের সমর্থনে মুখ খোলার জন্য দলের কর্মী ও পড়ুয়াদের উসকানি দিচ্ছেন ওলি। দেশব্যাপী বিক্ষোভ করার ছক কষছেন। প্রচণ্ডের বক্তব্য, একজন চেয়ারম্যানের এই ধরনের কাণ্ডকারখানা কখনই মেনে নেওয়া যায় না। ওলির এই মানসিকতার জন্য প্রতিবেশী দেশের সঙ্গেও গন্ডগোল তৈরি হয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী পদে ওলিকে রেখে দলের রাশ তাঁর হাত থেকে কেড়ে নিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছেন প্রচণ্ড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+