দাউদ সাম্রাজ্যে ধাক্কা! লন্ডনে গ্রেফতার ডান হাত জাবির মোতি

লন্ডনে গ্রেফতার আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডান হাত জাবির মোতি ওরফে জাবির সিদ্দিকি। শুক্রবার তাকে লন্ডনের হিলটন হোটেল থেকে গ্রেফতার করেছে লন্ডনের চ্যারিং ক্রস পুলিশ স্টেশন।

লন্ডনে গ্রেফতার আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডান হাত জাবির মোতি ওরফে জাবির সিদ্দিকি। শুক্রবার তাকে লন্ডনের হিলটন হোটেল থেকে গ্রেফতার করেছে লন্ডনের চ্যারিং ক্রস পুলিশ স্টেশন। পরে তাকে আদালতে পেশ করা হয়। জাবির মোতি পাকিস্তানের বাসিন্দা।

দাউদ সাম্রাজ্যে ধাক্কা! লন্ডনে গ্রেফতার ডান হাত জাবির মোতি

সংযুক্ত আরব আমীরশাহি হোক কিংবা ব্রিটেন, দাউদ ইব্রাহিমের বিনিয়োগের বিষয়টি দেখাশোনা করত ওই জাবির মোতি। সূত্রের খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পাকিস্তানেও দাউনের বিনিয়োগের বিষয়টি সেই দেখাশোনা করত বলে জানা গিয়েছে। আর এই বিনিয়োগ ফেরত টাকার একটা বড় অংশ পাকিস্তানে থাকা জঙ্গি সংগঠনগুলির জন্য ব্যয় করা হয়।

মোতি দাউদের ড্রাগ ব্যবসা, অবৈধ অস্ত্রের কারবার, ভারতের জালনোট চক্রের সঙ্গেও যুক্ত বলে অভিযোগ।

দাউদের পরিবারের সদস্যদের ব্রিটেনে যাতায়াতের বিষয়টিও এই জাবির মোতিই দেখাশোনা করত বলে সূত্রের খবর। করাচিতে যেখানে দাউদের বসবাস, সেখানে জাবির মোতির বেশ কিছু সম্পত্তি রয়েছে।

অ্যান্টিগুয়া ও ডোমিনিকান রিপাবলিক, হাঙ্গেরির নাগরিকত্বের জন্য চেষ্টা করেছিল জাবির মোতি। ব্রিটেনে বসবাসের জন্য তার দশ বছরের ভিসা রয়েছে।

এর আগে ভারতের তরফ থেকে মোতি গ্রেফতারের জন্য অনুরোধ জানানো হয়েছিল। জাবির মোতি ড্রাগ ব্যবসা, তোলাবাজি এবং অন্য অসামাজিক কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ।

সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের বাসিন্দা জাবির মোতি দাউদ এবং তার স্ত্রী মহাজাবিনের ঘনিষ্ঠ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+