US President Election: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে কমলাই! ইতিহাসের মুখোমুখি ভারতও

US President Election: আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনা। রবিবার হঠাত করেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন জো বাইডেন (Joe Biden)। এরপরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাহলে কে? তা নিয়ে চড়ছে তরজা।

যদিও ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসাবে কমলা হ্যারিসের (Kamala Harris) নাম জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই বিষয়ে ডেমোক্রেটদের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে আমেরিকার একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাষ্ট্রপতি পদ প্রার্থীর জন্য দলের মনোনয়ন পাওয়ার জন্য ডেমোক্র্যাটিক প্রতিনিধিদের বড় অংশ তাঁর দিকেই আছে।

US President Election

শুধু তাই নয়, তাঁর এই মনোনয়নে সমর্থন জানিয়েছে ডেমোক্র্যাটিক পার্টির একটা বড় অংশ। প্রত্যেকেই চাইছেন তিনিই যেন ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করেন।সিএনএনে রিপোর্ট অনুসারে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন বাড়ছে। এখনও পর্যন্ত ১৯৭৬ জনেরও বেশি সমর্থন পাওয়া গিয়েছে। যা মনোনয়ন দাখিল করার জন্য যথেষ্ট সংখ্যা বলেই মনে করা হচ্ছে।

ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আগামীদিনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিসই লড়াই করবেন তা কার্যত নিশ্চিত। এমনটাই মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসের কাছে বড় চ্যালেঞ্জ ছিল, মনোনয়ন পাওয়া। ডেলিগেটসদের সমর্থন পাওয়া। কার্যত কিছুটা হলেও সেই জায়গায় থাকা চ্যালেঞ্জ পার করে ফেলছেন বলেই মনে করা হচ্ছে।

যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রিপাবলিকানদের রাষ্ট্রপতি পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর নভেম্বর মাসে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনে কমলা হ্যারিস প্রার্থী হলে তাঁকে হারানো অনেক বেশি সহজ হবে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ডেলিগেটসরা হলে আলাদা আলাদা রাজ্যে পার্টির প্রতিনিধি।

রাজ্য অনুযায়ী সংখ্যা আলাদা হয়। ডেমোক্রেটিক পার্টিতে, একজন প্রার্থীর মনোনয়ন জয়ের জন্য ১৯৭৬ জন প্রতিনিধিদের সমর্থন প্রয়োজন।

অ্যাসোসিয়েট প্রেস ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিদের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে, যেখানে বলা হয়েছে যে কমলা হ্যারিসের প্রতি ২৫৩৮ জন প্রতিনিধির সমর্থন রয়েছে, যা প্রয়োজনীয় ১৯৭৬ এর চেয়ে অনেক বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+