PM Modi In USA: তিন শব্দেই বাঁধা ভারত-আমেরিকার সম্পর্ক! বললেন জো বাইডেন
PM Modi In USA: হোয়াইট হাউসে আপনাকে স্বাগত! এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভুরথনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকা সফরের দ্বিতীয়দিন হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতে বসেছিলেন মোদী।
একান্ত আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ( PM Modi In USA) বাইডেন বলেন, ২১ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত এবং আমেরিকার মধ্যে। তিনি আরও বলেন, মাত্র তিনটি শব্দে আমেরিকা এবং ভারতের সম্পর্ককে বর্ণনা করা যায়। মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'We the people' এই তিন শব্দে বাধা আছে দু'দেশ।

তিনি আরও উল্লেখ করেছেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে যে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণ করতে জোটবদ্ধ হয়ে কাজ করছে আমেরিকা এবং ভারত। পাশাপাশি স্বাস্থ্য-খাদ্য সুরক্ষা এবং দারিদ্র দূরীকরণেও ভারত এবং আমেরিকা জোট বেধে কাজ করছে বলেও এদিন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রবাসী ভারতীয়রা দুই দেশের মধ্যে সেতুর বন্ধন করছে বলেও মন্তব্য করছে বলেও মন্তব্য তাঁর।
এদিন প্রধানমন্ত্রীকে অভুর্থনা জানাতে জো বাইডেনের সঙ্গেই উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের সাউথ লনে ২১ টি গান স্যালুটে মোদীকে স্বাগত জানানো হয়। ভারত এবং আমেরিকার জাতীয় সঙ্গীতও বাজানো হয়। দুই রাষ্ট্রনেতার যখন হাত মেলাচ্ছেন তখন সাউথ লনে 'মোদী মোদী', ' ভারত মাতা কি জয়' বলতে শোনা যায়!
#WATCH | A banner welcoming PM Modi on his maiden State visit to the US was displayed at Times Square in New York yesterday pic.twitter.com/33YH1T9VPI
— ANI (@ANI) June 22, 2023
এমনকি আমেরিকার নামেও স্লোগান দিতে থাকেন প্রবাসী ভারতীয়রা। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়াতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। অন্যদিকেনিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও এদিন মোদী এবং বাইডেনের ছবি ধরা পড়েছে।
প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেছেন, ভারত এবং আমেরিকা যে সিদ্ধান্ত নেবে তার প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মে। আইনের চোখে সমতা-ধর্মীয় বৈচিত্র পুরোটাই নির্ভর করছে। বাক স্বাধীনতা দুই দেশের ক্ষেত্রে মুল মন্ত্র বলেও এদিন মন্তব্য করেছেন জো বাইডেন। সূত্রের খবর, নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের মধ্যে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি একে অপরকে উপহারও দিয়েছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications