,শিনজো আবের পর আরও এক জাপানের প্রধানমন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা, অল্পে রক্ষা
বক্তৃতার সময় হঠাৎ বিস্ফোরণ সভাস্থলে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সঙ্গে সঙ্গে কিশিদাকে সরিয়ে আনা হয়েছে। সন্দেহভাজনকে হাতানাতে পাকড়াও করছেন নিরাপত্তারক্ষীরা। জাপানের ওয়াকায়ামা শহরে এই বিস্ফোরণ ঘটে।

জাপানি মিডিয়া সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিরাপদে আছেন, তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।
এই ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছে এক সংবাদমাধ্যম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়াকায়ামাতে প্রধানমন্ত্রীর সভায় জড়ো হওয়া লোকজন বিস্ফোরণের পর পালিয়ে যাচ্ছে। এই বিস্ফোরণে ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন নিরাপত্তরাক্ষীরা।

ভিডিওটিতে ১৯ সেকেন্ডের ফুটেজে দেখা গিয়েছে, যে জায়গায় ভিড় করেছিলেন মানুষেরা, যেখান কিশিদা দাঁড়িয়ে ছিলেন, সেখানে ধোঁয়া ঢেকে যায়। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর সঙ্গে কথা বলার সময় কিশিদাকে নিশানা করে পাইপ বোমা নিক্ষেপ করা হয়।
শিনজো আবের পর আরও এক জাপানি প্রধানমন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা হল। শনিবার ওয়াকায়ামা শহরে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বক্তৃতা চলাকালীন মঞ্চের অদূরেই বিস্ফেরণ ঘটল। এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন কিশিদা। গতবার শেষ রক্ষা হয়নি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের।
Japan PM Fumio Kishida evacuated after explosion at his speech venue
— ANI Digital (@ani_digital) April 15, 2023
Read @ANI Story | https://t.co/XmC6D4VY3L
#Japan #JapanPM #FumioKishida #Wakayama pic.twitter.com/t8hw9YWqt9
এবার এটাই রক্ষা যে জাপানি প্রদানমন্ত্রী অক্ষত রয়েছেন। তবে জাপানের সংবাদমাধ্যমের সূত্রে যে খবর সামনে এসছে তা রীতিমতে কাঁটা জাগানোর মতো। নিরাপত্তারক্ষীরা তদন্তে নেমে জানতে পারেন, ভারী লোহার পাইপের মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল।
সেই বিস্ফোরক ফেটেই বিপত্তি ঘটে। কারা সেই বিস্ফোরক রেখছিল, তদন্ত শুরু করেছে জাপানি নিরাপত্তা সংস্থা। একজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। বিস্ফোরণের পরেই সভাস্থলে শুরু হয়ে যায় আতঙ্কিত দর্শকরা।
প্রসঙ্গত, জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করার সময় জাপামনের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আততায়ী। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে শিনজোকে মৃত বলে ঘোষণা করা হয়।
তবে এবার সেইরকম হৃদয়বিদারক ঘটনা ঘটেনি। শিনজো আবের মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফুমিও কিশিদার জীবন সুরক্ষিত রয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পিছনে কারা রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications