আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'হাগিবিস', জারি হল সতর্কতা! বাতিল ১৬০০-র বেশি বিমান
আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড়। শক্তি সঞ্চয় করে আগামী কয়েকঘন্টার মধ্যেই উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হাগিবিস
আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, আরও শক্তি সঞ্চয় করে আগামী কয়েকঘন্টার মধ্যেই উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হাগিবিস। জাপান উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতার জেরে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। একের পর এক উড়ান বাতিল করা হয়েছে। সংখ্যাটা পৌঁছে গিয়েছে প্রায় ১৬০০-তে।

প্রভাব টোকিওতে
সেখানকার আবহাওয়া দফতর এবং টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে, এবারের এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়তে পারে টোকিওতে। সাধারণভাবে এখনও পর্যন্ত প্রতিঘন্টায় ১৩০ মাইল বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের সঙ্গে থাকবে ভারী বৃষ্টি। নাসার তরফে এই ঘূর্ণিঝড়কে শতাব্দীর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বলে বর্ণনা করা হয়েছে।

প্রশাসনের সতর্কবার্তা
এই ঘূর্ণিঝড়কে ক্যাটেগরি ওয়ান পর্যায়ভুক্ত করা হয়েছে। উপকূল এলাকায় বাড়িঘর ভেঙে পড়তে পারে বলে সতর্কতা জারি করে, তা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪০-৪৫ ফুট উঁচু ঢেউ উঠতে পারে বলেও জানানো হয়েছে। এদিকে সতর্কতার জেরে রাগবি বিশ্বকাপের দুটি ব্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন।

বাতিল প্রায় ১৬০০ উড়ান, বন্ধ বুলেট ট্রেন
ঘূর্ণিঝধড় হাগিবিসের সতর্কতার জেরে প্রায় ১৬০০ মতো উড়ান বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই শনিবারের সমস্ত উড়ান বাতিল করে দিয়েছেন নিপ্পন এয়ারওয়েজ। বুলেট ট্রেন পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপানে ঘূর্ণিঝড়
এর আগেও ঘূর্ণিঝড় হয়েছে জাপানে। গত বছর সামুদ্রিক ঘূর্ণিঝড় জেবি-র হানায় বিপর্যস্ত হয়েছিল পশ্চিম জাপান। ঘূর্ণিঝড়ের হানায় সবথেকে বেশি মানুষ মারা গিয়েছিলেন ১৯৫৮ সালে, প্রায় ১২০০ লোকের। আবহাওয়াবিদদের আশঙ্কা হাগিবিস হয়ে উঠতে পারে শতাব্দীর ভয়ঙ্করতম।
(ছবি সৌজন্য: পিটিআই)
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications