Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Japan Earthquake জাপানে ভয়াবহ ভূমিকম্প! আরও বড় কম্পনের প্রমাদ গুনছে 'উদীয়মান সূর্যের দেশ'

ভয়াবহ ভূমিকম্পে এবার কেঁপে উঠল এশিয়ার পূর্ব দিকের দেশ জাপান। এদিন বুধবার জাপানের কিওশুতে রিখটার স্কেলে ছয় মাত্রার কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে আসেনি। তবে তীব্রতা যেহেতু অনেকটাই সেক্ষেত্রে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

কয়েকদিন আগেই মায়ানমার এবং থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্পে বিরাট ধ্বংসলীলার ছবি সামনে এসেছে। মায়ানমারে ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। সেখানে মৃতের সংখ্যা ৩০০০ পেরিয়ে গিয়েছে। এখনও সেখানে উদ্ধার কাজ চলছে। তার মাঝে এদিন জাপানে ভূমিকম্প অনুভূত হল।

japan earthquake

জাপান সরকারের তরফে গত সোমবার সেদেশে আসন্ন ভূমিকম্প নিয়ে একটা রিপোর্ট পেশ করা হয়। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। এবং তা হলে সেদেশের অর্থনীতি কয়েক লক্ষ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হবে বলে সরকারের তরফেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Take a Poll

এমনকী জাপানে সেই ভূমিকম্প হলে তার ভয়াবহতা এতটাই বেশি হবে যে সুনামি আসবে। এবং যার ফলে অন্তত তিন লক্ষ মানুষ প্রাণ হারাতে পারেন বলে আশঙ্কা করেছে সে দেশেরই সরকারের ওই ভয়াবহ রিপোর্ট।

বিশেষজ্ঞরা বারবারই সতর্ক করেছেন, কারণ জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলির মধ্যে অন্যতম। এবং সে দেশের সরকারই আশঙ্কা করছে অন্তত ৮০ শতাংশ প্রবণতা রয়েছে যে ৮ অথবা ৯ রিখটার স্কেল তীব্রতার ভূমিকম্প সে দেশের উপকূল এলাকায় হবে, যা গোটা জাপানকে তছনছ করে দিতে পারে।

জাপানের জনগণকে সতর্ক করলেও উদ্বেলিত হতে নিষেধ করা হয়েছে। অযথা দুশ্চিন্তা না করে দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে খাবার, জল, প্রয়োজনীয় জিনিসপত্র ও বিপদে এলে উদ্ধারকার্য কীভাবে করা হবে তা নিয়ে পরিবারে আলোচনা করে রাখতে বলা হয়েছে।

যদি ওই ভয়াবহ ভূমিকম্প হয়, যার তীব্রতা আশঙ্কা করা হচ্ছে রিখটার স্কেলে হতে পারে ৯ মাত্রার বেশি, তাহলে ১২ লক্ষের বেশি মানুষকে ঘরছাড়া হতে হবে। অন্তত তিন লক্ষ মানুষের মৃত্যু হবে। ভূমিকম্পের পরে সুনামি হবে এবং তাতে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। ২০১৩ সালেই জাপান সরকার জানিয়েছিল, সেদেশের নানকাই এলাকায় এই ভূমিকম্প সাগরের তলায় হতে পারে। যার ফলে কয়েক মিনিটের মধ্যেই ৩৩ ফুট উঁচু সুনামির ঢেউ উপকূল হয়ে আছড়ে পড়তে পারে।

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই ভূমিকম্প হয়ে অর্থনৈতিক দিক থেকে জাপান ভেঙে পড়বে বলেও বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছেন। কারণ ২০১১ সালে জাপানে যে সুনামি হয়েছিল তাতে ১৫ হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছিল।

নানকাই দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৯০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে ফিলিপিন্স সাগরের পাত ইউরেশিয়ান পাতের নিচে ঢুকে রয়েছে। এই দুই পাতের কারণে এমন ভূমিকম্প হতে পারে যা দেড়শো বছরে একবার হয়।

জাপানের পরিবেশ গবেষণকদের মত, ফিলিপিন্স পাতটি ইউরেশিয়ানপাতের ওপরে পাত তৈরি করছে। যার ফলে সামান্যতম নড়াচড়াই মহা ভূমিকম্প এবং তারপরে সুনামির সৃষ্টি করবে এই এলাকায়। যা থেকে বাঁচা প্রায় অসম্ভব হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+