ট্রাম্পের ভারত সফর : শেষ মুহূর্তে হঠাৎ সফরকারী দলে বদল
২৪ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সফরে আসবেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। জানা গিয়েছে সেই সফরে এবার অতিথিদের তালিকাতে যোগ হচ্ছে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্পের নামও। এর আগে ২০১৭ সালে হায়দরাবাদে এসেছিলেন ইভাঙ্কা।

ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা হিসাবে কাজ করেন ইভাঙ্কা
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা হিসাবে কাজ করেন ইভাঙ্কা। সেই কারণেই শেষ মুহূর্তে অতিথিদের তালিকায় নাম যোগ হল ট্রাম্প কন্যার। পাশাপাশি অপর পরামর্শদাতা জ্যারেড কুশনারও ভারত সফরে আসবেন ট্রাম্পের সঙ্গী হয়ে।

২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন ট্রাম্প
২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। দুপুর সাড়ে বারোটার সময় দুই নেতা এই অনুষ্ঠানে আসবেন এবং একসঙ্গে বক্তৃতা করবেন। আমেরিকায় 'হাউডি মোদী'র অনুকরণেই ভারতে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানটি হবে।

ট্রাম্পের সফরের জন্য সেজে উঠছে রাজধানী দিল্লি ও আগ্রা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভারত সফর উপলক্ষে সেজে উঠছে রাজধানী দিল্লি ও আগ্রাও। এদিকে সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্পের সফরের তালিকা থেকে সরবমতীর গান্ধী আশ্রম বাদ যেতে পারে। তবে গান্ধী আশ্রমে ট্রাম্পের যাওয়ার সম্ভাবনায় সেখানকার প্রস্তুতি তুঙ্গে।

রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা দেওয়া হবে ট্রাম্পকে
বিদেশ মন্ত্রকের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তাঁরা রাজঘাটে যাবেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications