Iran-Israel: ইরানের বিমানবন্দরে ইজরায়েলের হামলা! রুট বদল করা হল বিমানের, বাড়ছে সংঘাতের সম্ভাবনা

ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত ক্রমেই ঘনীভূত হচ্ছে। গত ১ সপ্তাহ ধরে এই দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে। এরইমধ্যে শুক্রবার সকালে পাওয়া গেল আরও একটি চাঞ্চল্য কর তথ্য। ইজরায়েলি ক্ষেপনাস্ত্র আঘাত করেছে ইরানের উপর। এমনই তথ্য জা‌নিেয়েছে মার্কিন সংবাদ সংস্থা।এই ইসাফাহান শহরেই একাধিক পরমাণু কেন্দ্র রয়েছে। ইরানের ইউরেনিয়াম কেন্দ্র নাতানজ়-ও এখানেই অবস্থিত।

ইরানের একটি সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের শহর ইসাফাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচীর কেন্দ্রস্থল নাতাঞ্জ সহ ইস্ফাহান প্রদেশে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক সাইট অবস্থিত।স্বভাবতই এই ঘ‌ট‌নায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এই ঘটনার পরে ইরানের বিমানগুলিকে অন্য রুটে ঘুড়িয়ে দেওয়া হয়েছে।

Iran-Israel

সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় ইরান ইজরায়েলে ড্রোন হামলা চালানোর কয়েকদিন পর এই ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। মার্কিন এক আধিকারিকও জানিয়েছেন, ইজরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে। তবে ইরাক ও সিরিয়ার উপরে হামলা চালানো হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইজরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছিল। ইরান বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে যে ইজরায়েলকে "আমাদের স্বার্থের বিরুদ্ধে আর কোনো সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে" কারণ জাতিসংঘ মহাসচিব সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্য একটি "সর্বোচ্চ বিপদের মুহুর্তে"।

ইজরায়েল বলেছিল যে তারা ১৩ এপ্রিল ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নিতে যাচ্ছে। গত শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে ইজ়রায়েলে প্রায় ২০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেনা। যদিও আমেরিকা এবং জর্ডনের মতো দেশের সহায়তায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্য প্রায় ৯৯ শতাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করে ইজ়রায়েল। ফলে বিশেষ ক্ষয়ক্ষতির ঘটেনি।
দীর্ঘদিন ধরেই ইজরায়েল ইরানকে নানাভাবে উসকানি দিচ্ছিল। ইরানের অভ্যন্তরে একাধিকবার হামলা চালিয়েছে।

ইজরায়েল ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে বলে ইরান অভিযোগ করেছে। এ ছাড়া ইরাক ও সিরিয়ায় ইরানের বেশ কিছু কৌশলগত স্থাপনায় হামলা করেছে। যুক্তরাষ্ট্রও হামলা করেছে এসব স্থানে। যে কারণে ইরান পাল্টা হামলা করেছে। এমন না যে ইরান আগ বাড়িয়ে হামলা করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+