Israel-Palestine Conflict: ইজরায়েলে হামাসের হামলা! শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু
Israel-Palestine Conflict: শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিন প্রথমে তিনি এক্স হ্যান্ডেলে ৭ অক্টোবর হামাসের হামলা নিয়ে সতর্ক না করতে পারার কারণে গোয়েন্দা প্রধানদের কটাক্ষ করেন। কিন্তু পরে নিজের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেন।
জানা গিয়েছে, নেতানিয়াহুর মন্তব্য যুদ্ধ নিয়ে মন্ত্রিসভার মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও ফাটল তৈরি করেছে। তিনি এখনও পর্যন্ত হামাসের সঙ্গে সম্পর্কিত গোয়েন্দা ও অপারেশনাল ব্যর্থতার দায়িত্ব না নেওয়ায় জনগণের ক্ষোভের মুখে পড়েছেন। নেতানিয়াহু ব্যর্থতার দায় স্বীকার না করলেও, সামরিক প্রধান থেকে অর্থমন্ত্রী সবাই তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন।

নেতানিয়াহুকে এব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেন। পাশাপাশি তিনি বলেন এখন যুদ্ধে আছেন এবং যুদ্ধের দিকে মনোনিবেশ করেছেন। ইজরায়েলের এক শীর্ষ আধিকারিক বলেছেন, হামাসের হামলার সঙ্গে জড়িত এবং পরিচালনা করা-সহ সব ঘটনার তদন্ত করা হবে।
এক্স হ্যান্ডেলে যে পোস্টটি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুথে ফেলেন তাতে লেখা হয়েছিল, হামাসের যুদ্ধের অভিপ্রায় নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কোনও সময় কোনও পর্যায়েই সতর্ক করা হয়নি। প্রায় ১০ ঘন্টা পরে দ্বিতীয় পোস্টে নেতানিয়াহু লিখেছেন, তিনি ভুল করেছেন, এই মন্তব্য করা উচিত হয়নি। এর জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলেও মন্তব্য করেন। সেখানে তিনি আরও বলেছেন, তিনি নিরাপত্তা শাখার সব প্রধানকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।
নেতানিয়াহু যে মন্তব্য করেছিলেন, তা বর্তমান ও অতীতের সহযোগীরা সমালোচনা করেন। পাশাপাশি তা প্রত্যাহার করা উচিত বলেও মন্তব্য করেন। এব্যাপারে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যান্টেজ বলেছেন, যখন দেশ যুদ্ধে থাকে, তখন নেতৃত্বকে অবশ্যই দায়িত্ব দেখাতে হবে এবং সঠিক জিনিসগুলি করার সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি বাহিনীকে এমনভাবে শক্তিশালী করতে হবে, যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে।
পূর্বতন প্রধানমন্ত্রী তথা বর্তমানে বিরোধী নেতা ইয়ার লিপিডও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করেন। নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করেছেন পূর্ববর্তী নেতানিয়াহু সরকারের অধীনে কাজ করা মোসাদ গুপ্তচর সংস্থার প্রধান ইয়োসি কোহেনও।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications