Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Israel-Palestine Conflict: তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বললেন সুনাক! ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

Israel-Palestine Conflict: ইজরায়েলে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের পরে মধ্যপ্রাচ্য সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি জর্ডন ও মিশরেও যেতে পারেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে।

এদিন ইজরায়েলের পৌঁছনোর পরে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানে তিনি বলেন, ইজরায়েলে আছেন। শোকাহত একটি দেশ। তিনি যেমন শোকাহতদের সঙ্গে রয়েছেন আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন।

Israel-Palestine Conflict

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত এড়াতে এবং ইজরায়েল-গাজা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করেন। পাশাপাশি তিনি উপসাগরীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে ইজরায়েল-হাসাস দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে দু-দেশের সহযোগিতার দিকগুলি নিয়েও আলোচনা করেন সুনাক।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক্স হ্যান্ডেলে বলেছেন, ইজরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে তিনি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে কথা বলেছেন। তাঁরা দুজনেই মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতে বিধ্বংসী পরিণতির কথা স্বীকার করেছেন। দু-দেশের ঘনিষ্ঠভাবে কাজ করার ওপরেও জোর দিয়েছেন তিনি।

সূত্রের খবর, সুনাক সৌদি নেতাকে আশ্বাস দিয়ে বলেছেন, ব্রিটেন গাজার ফিলিস্তিনিদের জন্য আরও মানবিক সহায়তা প্রদান করবে। পাশাপাশি সৌদি আরব, জর্ডন, মিশরের মতো আঞ্চলিক দেশগুলির মতোই ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রত্বের বৈধ আকাঙ্খাকেও সমর্থন করবেন।

কাতারের আমীরের সঙ্গে কথার পর সুনাক এক্স হ্যান্ডেলে বলেছেন, তারা অবিলম্বে পণবন্দিদের মুক্তি নিশ্চিত করতে এবং গাজার অসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করতে বাকি দেশগুলির সঙ্গে কাজ করবেন।

এদিকে ইজরায়েলের হামাসের হামলার পর থেকে নিখোঁজ থাকা দুই ব্রিটিশ বোনের মধ্যে একজন মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার ঋষি সুনাক হাউস অফ কমন্সে বলেছিলেন, হামাসের হামলায় কমপক্ষে ছয় ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও দশজন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তার জন্য ১০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, এই অর্থ ১ মিলিয়নের বেশি বাস্তুচ্যুত এবং সংঘাত-আক্রান্ত ফিলিস্তিনিদের সহায়তা করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+