Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পেগাসাসের গুপ্ত রহস্য আগে থেকেই জানত ইজরায়েল? বিশ্বজোড়া চাপের মুখে পড়ে অবশেষে শুরু তদন্ত

পেগাসাসের গুপ্ত রহস্য আগে থেকেই জানত ইজরায়েল? বিশ্বজোড়া চাপের মুখে পড়ে অবশেষে শুরু তদন্ত

পেগাসাস কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক মহলের একগুচ্ছ খ্যাতনামা ব্যক্তির মোবাইলেও আড়িপাতা হয়েছে এই স্পাইওয়্যারের সাহায্যেই। তালিকায় নাম রয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ অনেকের। এবার বিশ্বজোড়া চাপের মুখে পড়ে পেগাসাস কাণ্ডের রহস্য উদঘাটনে আন্তঃমন্ত্রক প্যানেল তৈরি কর ইজরায়েল।

ইজরায়েলে শুরু তদন্ত

ইজরায়েলে শুরু তদন্ত

এই প্যানেলই আগামীতে এই কাণ্ডের যাবতীয় তদন্ত করবে বলে জানা যাচ্ছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তারা ছাড়াও এই প্যানেলে থাকছে বিচার মন্ত্রক, বিদেশ মন্ত্রক, সামরিক গোয়েন্দা বিভাগ ও জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিরাও। প্রসঙ্গত উল্লেথ্য, পেগাসাস কাণ্ডে ভারতে তদন্ত শুরু না হলেও ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ফ্রান্সে। আর তাতেই নতুন করে চাপ বেড়েছে ইজরায়েলের উপর।

কীভাবে ভারত ঢুকল পেগাসাস

কীভাবে ভারত ঢুকল পেগাসাস

এদিকে মোদী জমানায় ইজারায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে একাদিক নতুন মোড় দেখা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই রসায়নকে কাজে লাগিয়েই ইজরায়েল থেকে পেগাসাস দেশে ঢুকিয়েছে ভারত সরকার। যদিও এই বিষয়ে বিশদ তদন্ত হলেই আসল সত্য সামনে আসা সম্ভব বলে মত ওয়াকিবহাল মহলের।

 সব কি শুরু থেকেই জানত ইজরায়েল সরকার ?

সব কি শুরু থেকেই জানত ইজরায়েল সরকার ?

এদিকে পেগাসাস নামের এই স্পাইওয়্যাল তৈরি করেছে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ। আর তারজেরেই স্বভাবতই প্রশ্ন উঠছে, তবে কী এনএসওর গ্রাহকদের সংগ্রহ করা তথ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থারও প্রবেশাধিকার আছে ? এমনকী এই শক্তিশালী স্পাইওয়্যার কোথাও বিক্রির ক্ষেত্রে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন নিতে হয়। তবে কী শুরু থেকেই সব জানত ইজরায়েল সরকার। সেই প্রশ্নও ক্রমেই জোরদার হচ্ছে।

ফাঁস হওয়া ডেটাবেসে ৫০ হাজার নম্বর

ফাঁস হওয়া ডেটাবেসে ৫০ হাজার নম্বর

অন্যদিকে ফাঁস হওয়া ডেটাবেসে গোটা বিশ্বের প্রায় ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। তার মধ্যে বেশির ভাগই একাধিক দেশের বিভিন্ন খ্যাতনামা, প্রভাবশালী ব্যক্তিবর্গ। সর্বাধিক নজরদারি চলেছে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনেই। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল। অন্যদিকে পেগাসাস কাণ্ডে ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি দাবি তুলেছে বিরোধীরা। এমনক

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+