দ্বিতীয় মার্কিন সাংবাদিককে গলা কেটে খুনের ফুটেজ প্রকাশ করল ইসলাম রাষ্ট্র

আমেরিকার সাংবাদিককে। জেমস ফলির পর স্টিভেন সটলফ নামের সাংবাদিককে গলা কেটে খুন করার সেই ভিডিও ফুটেজ প্রকাশ করল জঙ্গী গোষ্ঠী আইএসআইএস।
মনে করা হচ্ছে নতুন ভিডিওটির দ্বারা ইরাক আমেরিকা এই কড়া বার্তাই দিতে চাইছে যে তাদের হুমকি ঠুনকো নয়। জেমস ফলির মতো একইভাবে স্টিভেনকেও এই ভিডিও ফুটেজে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যাচ্ছে। পরনে সেই কমলাটে পোশাক। হাত দুটো পিছনের দিকে বাঁধা। ঠিক পাশেই কালো পোশাকে ঢাকা এক ব্যক্তি হাতে ছুঁড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জেমস ফলিকে খুন করার ১৫ দিনের মাথায় ফের স্টিভেনকে একইভাবে গলা কেটে খুন করার দৃশ্যে শিউরে উঠেছে গোটা বিশ্ব।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/F37Do5atioY?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>
২০১৩ সালের অগস্ট মাসে সিরিয়া থেকে সটলফকে অপহরণ করা হয়েছিল। এই ভিডিও ফুটেজে সটলফের মুখে শোনা যাচ্ছে, "ওবামা ইরাকে হস্তক্ষেপের আপনার বিদেশ নীতি হয়তো আমেরিকাবাসীদের স্বার্থ সুরক্ষার জন্যই। কিন্তু তাহল কেন আপনার ইরাকের বিষয়ে আপনার হস্তক্ষেপের মূল্য আমাকে প্রাণ দিয়ে দিতে হচ্ছে? আমি কি আমেরিকার নাগরিক নই?"
অন্যদিকে ওই ফুটেজে ওবামার উদ্দেশ্যে ওই জঙ্গীর হুমকি, "ওবামা ইসলাম রাষ্ট্রের প্রতি তোমার দাম্ভিক বিদেশ নীতির কারণেই আমি আবার এসেছি। আমাদের হুশিয়ারির পরোয়া না করে মসুল দামে তোমার দেশের ক্রমাগত গোলাবর্ষণ এবং আইএসআইএস-এর উপর আমেরিকার বারবার আঘাত হানার ফলেই আজ এই পরিস্থিতি। তোমার এই নীতির ফলে আর এক আমেরিকার নাগরিককে তোমাদের উপহার দিচ্ছি। তোমাদের ক্ষেপণাস্ত্র আমাদের দিকে যতবার চলবে, আমাদের ছুড়িও তোমাদের দেশবাসীর গলায় ততবার চলবে।"
তবে এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন প্রদেশ। এই ভিডিওর সত্যতা যাচাই করা হবে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। তবে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামারুন। তিনি জানিয়েছেন আজ, বুধবার 'কোবরা সিকিওরিটি ক্রাইসিস' দলের সঙ্গে বৈঠকে বসবেন।












Click it and Unblock the Notifications