তিউনিশিয়ায় জঙ্গি হানা : অধিকাংশ মৃত পর্যটকই ব্রিটিশ, ঘটনার দায় স্বীকার আইএসের
তিউনিস, ২৭ জুন : শুক্রবার তিউনিসিয়ায় সুসা শহরের জনপ্রিয় সমুদ্র সৈকতে এলোপাথারি গুলি চালিয়ে ৩৮ জনকে হত্য়ার দায় স্বীকার করল আইএসআইএস জঙ্গিগোষ্ঠী।
এদিন টুইটারে গর্বিত জঙ্গিরা হামলা চালানো জঙ্গি আবু ওয়াহা আল-কেরাওয়ানিকে 'খলিফা সৈনিক' হিসাবে ব্যাখ্যা করেছে।

শুক্রবার তিউনিসিয়া ছাড়াও কুয়েত ও ফ্রান্সে জঙ্গি হামলা চালানো হয়। গতকাল রাত পর্যন্ত একমাত্র কুয়েতের হামলাটিরই দায় নিয়েছিল আইএস জঙ্গিগোষ্ঠী। তিউনিসিয়া ও ফ্রান্সে হামলা নিয়ে কেউ দায় স্বীকার করেনি। তিউনিসিয়ায় হামলা তাদেরই কীর্তি বলে জানাল আইএস।
গতকাল তিউনিসিয়ার সুসা শহরের সমুদ্র সৈকতে বেলা ১২ টা নাগাদ ঢুকে পড়ে দুই আইএস জঙ্গি। এলোপাথারি গুলি করে মেরে ফেলে ৩৮ জন নিরীহ মানুষকে। পুলিশের গুলিতে এক সন্ত্রাসবাদীর প্রাণ গেলেও আর একজন পালিয়ে যায়।
এদিন তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী হাবিব এসিদ জানান, মৃত বিদেশি পর্যটকদের অধিকাংশই ব্রিটিশ।
প্রসঙ্গত এই বছরের মার্চে তিউনিসিয়ার জাদুঘরে জঙ্গি হামলা চালিয়ে ২১ জন বিদেশি পর্যটককে মেরে ফেলেছিল জঙ্গিরা। এক্ষেত্রেও দায় স্বীকার করেছিল আইএসআইএস।
More From
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications