আইএসের সাথে যুদ্ধের সমপ্তি ঘোষণা করলো ইরাক

জঙ্গী গোষ্ঠী আইএসের সাথে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী এক টিভি ভাষনে রবিবারে সরকারি ছুটির দিন ঘোষণা করেন। সেদিন একটি বিজয় মিছিলেরও ঘোষণা দিয়েছেন তিনি।

ইরাক,আইএস সৈন্য,ইরাক-সিরিয়া সীমান্ত
Getty Images
ইরাক,আইএস সৈন্য,ইরাক-সিরিয়া সীমান্ত

জঙ্গী গোষ্ঠী আইএসের সাথে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী।

এক টিভি ভাষনে মি. আল-আবাদী রবিবারে দেশটিতে সরকারি ছুটির দিন ঘোষণা করে সেদিন একটি বিজয় মিছিলের ঘোষণা দিয়েছেন।

২০১৪ সালে যে রক্তাক্ত লড়াইয়ের শুরু অবশেষে তার অবসান ঘটেছে।

দীর্ঘ চার বছর রক্ষক্ষয়ী সংঘর্ষের পর ইসলামিক জঙ্গী গোষ্ঠী আইএসের কবল থেকে নিজেদের ভূমি পূর্নদখল করেছে ইরাকি সেনারা।

সব এলাকা নিজের নিয়ন্ত্রনে আসার পরই আইএসের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে ইরাক।

ইরাকের এই যুদ্ধজয়ের ঘোষণার মাত্র দুইদিন আগে রাশিয়ার সৈন্যরা সিরিয়ায় আইএসকে সম্পূর্ণ পরাজিত করার কথা জানিয়ে বলেছে, সিরিয়ায় তাদের অভিযান সম্পন্ন হয়েছে।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিরাট অঞ্চল দখল করে সেই অঞ্চলে 'খেলাফত' প্রতিষ্ঠা করার দাবী করে ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী আইএস।

তবে গত দু'বছরে ধারাবাহিকভাবে অনেকগুলো পরাজয় বরন করেছে এই গোষ্ঠী।

বিবিসি'র আরব অ্যাফেয়ার্স এডিটর সেবাশ্চিয়ান আশার মনে করছেন, ইসলামিক স্টেটের সাথে সরাসরি লড়াইয়ের সমাপ্তি হলেও মতাদর্শের লড়াই সহজে শেষ হবে না।

আইএসের বিরুদ্ধে যুদ্ধ সমাপ্ত হলেও, নিজেদের উপস্থিতি জানান দেয়ার জন্য, এখনো ছোটোখাটো মাত্রায় বিচ্ছিন্নভাবে আইএস যে বিভিন্ন সময়ে হামলা চালাতে পারে সেই আশঙ্কার কথাও তিনি উড়িয়ে দিচ্ছেন না।

ওদিকে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী বাগদাদে বলেছেন, "এই বিজয়কে সুদৃঢ় করা প্রয়োজন। আর এ জন্য মুক্ত করা অঞ্চলকে স্থিতিশীল রাখতে হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে হবে এবং চাকরির সুযোগ তৈরি করতে হবে। এইসবের মধ্য দিয়ে প্রকৃত ও সত্যিকারের জাতীয় সমন্বয় সাধন করতে হবে।"

ইসলামিক স্টেট যেনো নতুনভাবে আবারো মাথা চাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন ইরাকের প্রধানমন্ত্রী।

যুদ্ধের এই সমাপ্তিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, আইএসের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলবে।

ইরাক,আইএস সৈন্য,ইরাক-সিরিয়া সীমান্ত
Getty Images
ইরাক,আইএস সৈন্য,ইরাক-সিরিয়া সীমান্ত

আইএস-ইরাক যুদ্ধ নিয়ে কিছু তথ্য

জানুয়ারি ২০১৪: আইএস সৈন্যদের ফালুজা ও রামাদি দখল

জুন ২০১৪: ছয়দিন যদ্ধের পর মসুল দখল করে আইএস

২৯ জুন ২০১৪: আবু বকর আল-বাগদাদিকে খলিফা করে নিজেদের নাম ইসলামিক স্টেট ঘোষণা করে আইএস

আগস্ট ২০১৪: সিঞ্জর দখল। প্রায় ২ লক্ষ মানুষ সিঞ্জর পর্বতমালার দিকে আত্মগোপন করে। যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণ শুরু।

মার্চ ২০১৫: ইরাকি সৈন্য ও তাদের শিয়া মিত্রবাহিনীর তিক্রিত পুনরুদ্ধার

ডিসেম্বর ২০১৫: রামাদি পুনরুদ্ধার

জুন ২০১৬: ফালুজা পুনরুদ্ধার

অক্টোবর ২০১৬: ইরাকি সৈন্য, শিয়া মিলিশিয়া, কুর্দিশ সেনা ও আন্তর্জাতিক মিত্রবাহিনীর মসুল অবরোধ

জুলাই ২০১৭: মসুল পুনরুদ্ধার

ডিসেম্বর ২০১৭: আইএস'এর বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+