'ভারতীয় মুসলিমদের উপর পরিকল্পিত হিংসার স্রোত', দিল্লি নিয়ে 'বন্ধু' ইরান ফুঁসল ভারতের বিরুদ্ধে
ইরান-মার্কিন সম্পর্ক যুদ্ধের আবহে যখন তছনছ হয়ে গিয়েছে, তখন ভারতে মার্কিন প্রেসিডেন্টের সফর। আর সেই সফরকালে দিল্লিতে প্রবল হিংসা। যার অগ্নিগর্ভ চেহারা কেড়ে নিয়েছে ৪৬ টি প্রাণ। যে হিংসার ঘটনাকে 'ভারতীয় মুসলিমদের ওপর পরিকল্পিত হিংসা ' বলে ব্যাখ্যা করে , ভারতের 'বন্ধু দেশ' ইরান ফুঁসে উঠেছে।
|
ইরানের বিদেশ মন্ত্রীর অগ্নিগর্ভ টুইট
ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জারিফ একটি টুইটে ভারতকে 'বন্ধু দেশ' আখ্যা দিয়েও দিল্লি ঘটনা নিয়ে তুমুল সমালোচনা করেছেন। যে টুইট ভারত-ইরান সম্পর্কের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠতে শুরু করেছে। টুইটে তিনি দিল্লির ঘটনা নিয়ে লেখেন, ' পরিকল্পিতভাবে ভারতীয় মুসলিমদের ওপর হিংসার যে স্রোত বইছে তার নিন্দা করছে ইরান। বহু দশক ধরে ইরান ভারতের বন্ধু। আমরা ভারতীয় প্রশাসনের কাছে আর্জি জানাব যাতে সমস্ত ভারতীয়ের ভালো হয়, তার ব্যবস্থা নেওয়ার জন্য...। '

'অবিবেচকের মতো গলাটেপা চলছে'
এদিন ইরানের বিদেশমন্ত্রী অভিযোগ করেন যে, 'অবিবেচকের মতো ভারতে গলা টেপা চলছে, যা ছড়ানোর আগে বন্ধ করতে হবে। ' ভারত সরকারকে তিনি শান্তি ও আইনের রাস্তায় চলার কথাও বলেন নিজের টুইটে। উল্লেখ্য ইরানের সঙ্গে এখনও পর্যন্ত সেভাবে ভারতের খারাপ সম্পর্ক দেখা যায়নি , এযাবৎকালে। তবে দিল্লি পরিস্থিতির পর ইরানের বিদেশমন্ত্রীর টুইট নিঃসন্দেহে প্রাসঙ্গিক হয়ে রেয়ছে।

পাকিস্তানের বার্তার পর ইরান!
উল্লেখ্য, দিল্লি হিংসা নিয়ে প্রথমেই পাকিস্তান টিপ্পনি কাটতে শুরু করে ভারতের বিরুদ্ধে। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান তোপ দাগেন ভারতের মোদী সরকারের বিরুদ্ধে। এরপর একই সুরে সুর মেলায় তুরস্ক, ইন্দোনেশিয়া। আর তারপর ইরান দিল্লির ঘটনার নিন্দায় নেমে পড়েছে।

ইরান-মার্কিন সম্পর্ক ও দিল্লি হিংসা
প্রসঙ্গত, ইরানের সেনা প্রধান সুলেমানিকে কয়েকমাস আগেই ড্রোন হামলায় খুন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ইরান ফুঁসে উঠে ইরাকে মার্কিন সেনার উপর মিসাইল হামলা চালায়। চাগাড় দেয় যুদ্ধের আবহ। এরপর ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসে মোদীর ভূয়সী প্রশংসা করে যান। আর আমেদাবাদে ট্রাম্পের সভা ঘিরে যখন গোটা দেশের মিডিয়ার ফোকাস বাড়ছিল, তখন দিল্লি জ্বলেছে হিংসার আগুনে। এমন ঘটনা পরম্পরার পর ইরানের ভারতের সমালোচনামূলক বার্তা রীতিমতো গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক আঙিনায়।












Click it and Unblock the Notifications