Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইরান-ইজরায়েলের মধ্যে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে ভারতীয়দের জন্য সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইরান ও তাদের সমর্থনকারী দলগুলি হামাস ও হিজবুল্লার শীর্ষ নেতাদেরব হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

গত সপ্তাহে গোলান হাইটসে রকেট হামলার প্রতিক্রিয়া হিসেবে ইজরায়েল মঙ্গলবার বেইরুটে হিজবুল্লা কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করেছে। এর কয়েকঘন্টা পরে ইরানের রাজধানীতে মৃত্যু হয় হামাস নেতা ইসমাইল হানিয়াহের।

Israel

এই পরিস্থিতিতে ভারত-সহ অন্য কয়েকটি দেশ এই অঞ্চলে সতর্কতার সঙ্গে চলাচল করতে তাদের নাগরিকদের বলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এয়ার ইন্ডিয়া তেল আভিভ ও দিল্লির মধ্যে চলাচলকারী বিমান ৪ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে।

  • নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ভারত

ভারতের তরফে দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার পরে নাগরিকদের নিরাপত্তার প্রোটোকল মেনে চলতে বলেছে। বেইরুটের ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবাননে ভ্রমণ না করতে বলেছে। নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শও দিয়েছে ভারত। এর একদিন পরেই ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল ভারত।

  • উদ্বিগ্ন আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, তিনি এই এলাকায় ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। হিজবুল্লার ঘনিষ্ঠ সূত্র থেকে প্রকাশিত খবর অনুযায়ী, ইরানের শীর্ষ নেতৃত্ব তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে বুধবার বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

  • ইজরায়েলের হুঁশিয়ারি

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ইজরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় পরিস্থিতির জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রসঙ্গত, গোলান হাইটসে রকেট হামলার পরে ইজরায়েল সতর্ক করে বলেছিল এই আগ্রাসনের জন্য খুব উচ্চমূল্য দিতে হবে। তারপরেই বেইরুটে হিজবুল্লা কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইজরায়েল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+