Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hormuz Strait Iran: হরমুজ প্রণালী ইরান বন্ধ করলে ভারতের চাপ, কেন এই এলাকা বিশ্ব অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ?

একদিকে ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফল কি এবার গোটা বিশ্বে পড়তে চলেছে? বিশেষ করে ভারতে এর কী প্রভাব পড়বে? এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। কারণ ইরান হরমুজ প্রণালী অবরোধ করতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছে। আর ভূ-অর্থনৈতিক প্রেক্ষাপটে এই প্রণালীর গুরুত্ব অপরিসীম। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্তকারী এই সংকীর্ণ জলপথ বিশ্বের তেল ও তরল প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের এক বিরাট অংশ নিয়ন্ত্রণ করে। যদি ইরান সত্যিই এই প্রণালী অবরোধ করে, তাহলে এর বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রভাব হবে সুদূরপ্রসারী। ভারতে তো সরাসরি প্রভাব পড়তে পারে।

এখন প্রশ্ন হল কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ এলাকা? হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির লাইফলাইন বলে বিবেচিত। এর কোনও বিকল্প সমুদ্রপথ নেই। যার অর্থ হল এই প্রণালী বন্ধ হলে মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বে তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়েই আসে। তাই যদি এই সরবরাহ ব্যাহত হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের তীব্র সংকট দেখা দেবে এবং এর দাম অনেকটা বৃদ্ধি পাবে। যার বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

ইরানের নিজস্ব বাণিজ্যও এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। কিন্তু পরিস্থিতি ইরানকে অবরোধে বাধ্য করতে পারে বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলির সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও ইরানকে এমন পদক্ষেপের দিকে এগিয়ে দিতে পারে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর আশঙ্কা আরও বেড়েছে।

হরমুজ প্রণালীর অবরোধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত ও চিনের মতো দেশ। এই দেশগুলি তাদের জ্বালানি আমদানির জন্য এই প্রণালীর ওপর অনেক বেশি নির্ভরশীল। যদি এই জলপথ বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এছাড়া বিশ্ব বাণিজ্য এবং সরবরাহ চেনেও বড় ধরনের ব্যাঘাত ঘটবে।

যদিও ইরান এর আগে কখনও হরমুজ প্রণালী পুরোপুরি অবরোধ করেনি। তবুও বর্তমান পরিস্থিতিতে এমন একটি পদক্ষেপের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এর পরিণতিতে শুধু অর্থনৈতিক সঙ্কটই নয়, বরং ভূ-রাজনৈতিক উত্তেজনাও চরম পর্যায়ে পৌঁছতে পারে। হরমুজ প্রণালীতে যেকোনও অস্থিরতা বিশ্বের জন্য এক অশনি সঙ্কেত। এখন পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকেই সকলের নজর রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+