Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Heat Wave: রেকর্ড অসহনীয় গরম, ৫১ ডিগ্রিতে পুড়ছে দেশ, ২ দিন ছুটি ঘোষণা সরকারের

একদিকে যখন চিনে রেকর্ড বর্ষণ চলছে ঠিক তখন মধ্য প্রাচ্যের দেশ ইরান তাপপ্রবাহে জেরবার দশা। গরমের চোটে নাজেহাল দশা গোটা েদশের। এতোটা গরম এই সময়ে কখনও দেখা যায় না ইরানে। তাপমাত্রা চড়েছে প্রায় ৫১ ডিগ্রিতে।

গরমের চোটে বাইরে বেরোতে পারছেন না কেউ। একদিকে রোদsর তেজ তার সঙ্গে গরম হাওয়ার হলকা। যেন গরম তাওয়ার উপরে বসে রয়েছে ইরান। এতোটাই তাপমাত্রা চড়েছে। সাধারণ অগাস্ট মাসে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকািছ তাপমাত্রা থাকে ইরানের। সেখানে একেবারে ৫১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা।

Heat Wave

একের পর এক অসুস্থ হয়ে পড়ছে মানুষ। শিশুরা তো বটেই বৃদ্ধদের অবস্থাও কাহিল। পরিস্থিতি খতিয়ে দেখে দুদিন ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। ২ এবং ৩ অগাস্ট গোটা দেশে সব কিছু বন্ধ রাখা হয়েছে। কেবল মাত্রা হাসপাতাল ছাড়া আর কোনও িকছু খোলা নেই। এমনকি জরুরি পরিষেবার জিনিস গুলিও বন্ধ রাখা হয়েছে। মানুষ দিনের বেলায় বেড়িয়ে কাজ করতে পারছেন না। এতোটাই অসহনীয় গরম পড়েছে সেখানে।

ইরানের এই পরিস্থিতির জন্য আবারও সেই জলবায়ু পরিবর্তনকেই কারণ হিসেবে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা। কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গোটা বিশ্বকে সতর্ক করে বলেছিলেন গ্লোবাল ওয়ার্মিংয়ের পর্যায় শেষ হয়ে গিয়েছে এবার গ্লোবাল বয়েলিং শুরু হয়েেছ গোটা বিশ্বে। তিনি আগেই সতর্ক করেছেন খুব শীঘ্রই প্রকৃতির রুদ্ররূপ দেখতে হবে মানব জাতিকে। গরম হবে অসহনীয়। ইরানের এই অসময়ের গরম সেদিকেই ইঙ্গিত করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+