Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইমরান খানের বাড়িতে সন্ত্রাসবাদী-ডেরা! জঙ্গি মুক্ত করতে তেহরিক-ই-ইনসাফকে ২৪ ঘন্টার সময়সীমা সরকারের

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে আশ্রয় দিয়েছে ৩০-৪০ জন জঙ্গি। সেই জঙ্গিদের সেখান থেকে বের করতে ২৪ ঘন্টা সময় দিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অন্তর্বতী সরকার। এব্যাপারে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে বলেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অন্তর্বতী সরকার।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ন্তত ৩০-৪০ জন সন্ত্রাসবাদী লাহোরের জামান পার্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ। পাকিস্তান পঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবাদীদের পুলিশের হাতে তুলে দিতে তেহরিক-ই-ইনসাফকে ২৪ ঘন্টা সময় টদিয়েছে।

ইমরান খানের বাড়িতে সন্ত্রাসবাদী-ডেরা! জঙ্গি মুক্ত করতে তেহরিক-ই-ইনসাফকে ২৪ ঘন্টার সময়সীমা সরকারের

পাকিস্তান পঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী আমির মীর বলেছেন, পিটিআইঃএর উচিত এইসব সন্ত্রাসবাদীদের পুলিশের হাতে তুলে দেওয়া। না বলে আইন, আইনের রাস্তায় কাজ করবে। তিনি আরও বলেছেন, যে গোয়েন্দা রিপোর্ট পাওয়া গিয়েছে তাযথেষ্টই উদ্বেগজনক।

মন্ত্রী বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামার পার্কের বাড়িতে যে সন্ত্রাসবাদীরা আশ্রয় নিয়েছে, তা বিশ্বাসযোগ্য রয়েছে গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে। তিনি জানিয়েছেন, জিও-ফেন্সিং প্রযুক্তিতে ইমরান খানের জামান পার্কের বাড়িতে সন্ত্রাসবাদীদের উপস্থিতি নিশ্চিত করা গিয়েছে।

ইমরান খানের বাড়িতে সন্ত্রাসবাদী-ডেরা! জঙ্গি মুক্ত করতে তেহরিক-ই-ইনসাফকে ২৪ ঘন্টার সময়সীমা সরকারের

পাকিস্তান পঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী আরও অভিযোগ করেছেন, ইমরান খানকে গ্রেফতারের আগে তেহরিক-ই-ইনসাফ হামলার পরিকল্পনা করেছিলেন। তিনি দাবি করেছেন, ৯ মে হিংসা-বিক্ষোভের মাধ্যমে সেনাবাহিনী কর্পস কমান্ডার হাউসে হামলার পরিকল্পনা করা হয়েছিল। ভবিষ্যতে এরকম কাজ যাতে কেউ না করে, তার জন্য দৃষ্টান্ত তৈরি করা হবে।

প্রসঙ্গত ওইদিন পাকিস্তানের আধা সামরিক বাহিনী ইসলামাবাদ হাইকোর্টের ভিতর থেকে ইমরান খানকে গ্রেফতার করে। তারপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে অন্তত আটজন মারা যায়। তারপরে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+