অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! আমেরিকায় গ্রেফতার বহু ভারতীয়

অবৈধ অনুপ্রবেশের দায়ে একশোজনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে আমেরিকার বর্ডাল পেট্রল এবং ইমিগ্রেশন অফিসিয়ালরা। এর মধ্যে অনেকেই ভারতীয় বলে জানা গিয়েছে।

অবৈধ অনুপ্রবেশের দায়ে একশোজনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে আমেরিকার বর্ডাল পেট্রল এবং ইমিগ্রেশন অফিসিয়ালরা। এর মধ্যে অনেকেই ভারতীয় বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ছাড়াও অবৈধভাবে বসবাসের অভিযোগও আনা হয়েছে বলে জানা গিয়েছে।

অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! আমেরিকায় গ্রেফতার বহু ভারতীয়

আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আধিকারিকরা হাউস্টন থেকে ৪৫ জনকে গ্রেফতার করেছে তাদের ৫ দিন ব্যাপী অভিযানে। তবে এই অভিযানে কতজন ভারতীয়কে আটক করা হয়েছে, তা জানানো হয়নি।

আমেরিকায় অবৈধ অনুপ্রবেশকারী বিরোধী অভিযানের ভারত ছাড়াও যেসব দেশের বাসিন্দাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে হন্ডুরাস, এলসালভাডোর, মেক্সিকো, গুয়াটেমালা, আর্জেন্টিনা, কিউবা, নাইজেরিয়া, চিলি, তুর্কির বাসিন্দারাও রয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, স্থানীয়ভাবে অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে। অনেকেই প্রাথমিক ইমিগ্রেশনের কাজকর্ম শেষ করার পর নিরুদ্দেশ বলে জানা গিয়েছে।

এছাড়াও আমেরিকার বর্ডার পেট্রল আধিকারিকরা ৭৮ জন টেক্সাসের চেকপয়েন্ট থেকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে সংস্থার তরফে।

এরআগে প্রায় ১০০ ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশের দায়ে দক্ষিণাংশের সীমান্তে গ্রেফতার করা হয়েছিল। যাঁদের বেশিরভাগই পঞ্জাব থেকে যাওয়া বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+