ভারতের প্রত্যাঘাতে কুপোকাত! কোভিশিল্ডের দুটি ডোজ থাকলেই কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেনে যাওয়ার ছাড়পত্র
করোনা ভ্যাকসিন নিয়ে সংঘাত চলছিল। আর সেই সংঘাতে নয়া মোড়। ভারতের প্রত্যাঘাতে চরম চাপের মধ্যে নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হল ব্রিটেন। কোভিশিল্ডের মাধ্যমে পুরো ভ্যাকসিনেশন নেওয়া থাকলে এবার থেকে আর সে দেশের মাটিতে গিয়ে কোয়
করোনা ভ্যাকসিন নিয়ে সংঘাত চলছিল। আর সেই সংঘাতে নয়া মোড়। ভারতের প্রত্যাঘাতে চরম চাপের মধ্যে নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হল ব্রিটেন। কোভিশিল্ডের মাধ্যমে পুরো ভ্যাকসিনেশন নেওয়া থাকলে এবার থেকে আর সে দেশের মাটিতে গিয়ে কোয়ারেন্টাইন থাকার প্রয়োজন হবে না।

শুধু কোভিশিল্ড নয়, ব্রিটেন অনুমোদন দিয়েছে এমন যে কোনও ভ্যাকসিন নিলেও এই সিদ্ধান্তই কার্যকরী হবে বলেও জানানো হয়েছে। চলতি মাস অর্থাৎ অক্টোবর ১১ তারিখ থেকে নয়া এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য ভারতে প্রবেশাধিকারের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের জন্য কড়া বিধি জারি করে ভারত। কোনও ব্রিটিশ নাগরিক ইংল্যান্ড থেকে ভারতে এলে তাঁকে বাড়িতে বা হোটেলে দশ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে নয়া দিল্লির তরফে জানানো হয়। এছাড়াও এছড়াও ব্রিটেনের নাগরিকদের ভারতে আসতে গেলে ৭২ ঘণ্টা আগে করা কোভিড নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট থাকে হবে।
সেই সঙ্গে বিমানবন্দরে নামা মাত্র কোভিড টেস্টও বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে ভারতে আসার ৮দিনের মাথায় আরও একবার কোভিড আরটি-পিসিআর টেস্ট করাতে হবে বলে জানা যাচ্ছে। সে দেশের সবার জন্যে এই নির্দেশিকা জারি করে দিল্লি সরকার।
কার্যত ভ্যাকসিন নিয়ে সংঘাত চলছিল। এর আগে ব্রিটেনেও ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে এমনই নিয়ম চালু করেছিল ব্রিটেন সরকার। শুধু তাই নয়, ভারতীয় ভ্যাকসিনকেও তাঁরা মান্যতা দেয় না। যদিও এই বিষয়ে ভারতের তরফে বারবার জানানো হয়। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। আর এরপরেই কার্যত তির ছোঁড়ে ভারত! ব্রিটেনের দেখানো পথে হেঁটেই ব্রিটেনের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে ভারত সরকার।
সে দেশের সবার জন্যে এই নিয়ম লাঘু করা হয়। আর তাতেই ঘুম ছুটে যায় ভারতের। আর এরপরেই নির্দেশিকাতে বদল আনল ব্রিটেন। ভারতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের তরফে এই সংক্রান্ত টুইট করা হয়। যেখানে বলা হয়েছে যে, ব্রিটেনে যাওয়া ভারতীয়দের ক্ষেত্রে এবার থেকে আর কোনও কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।
১১ অক্টোবর থেকেই নয়া এই নির্দেশিকা জারি করা হচ্ছে। কোভিশিল্ড কিংবা অনুমোদন প্রাপ্ত যে ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলেই সে দেশের ঢোকার ছাত্রপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। গত কয়েকমাস ধরে ভারত যেভাবে সহযোগিতা করেছে সে জন্যে ধন্যবাদ জানানো হয়েছে।
তবে বলে রাখা প্রয়োজন ব্রিটেনের তরফে এই ঘোষণা করা হলেও ভারতের তরফে নির্দেশিকা তুলে নেওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পুরো বিষয়টির উপরে নজরদারি চালানো হচ্ছে ভারতের তরফে। এরপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications